শিরোনাম
◈ মোংলায় বন্দরে এআইয়ে যেভাবে ধরা পড়ে যন্ত্রাংশের নামে আসা খণ্ডিত বিলাসবহুল গাড়ি! ◈ নেপালে আকস্মিক বন্যার কারণ কী? সেখানে এত পর্যটক কেন গিয়েছিলেন? ◈ আমিনবাজারের ময়লা থেকে ৪২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে চীন, বস্তিবাসীর আবাসনে ১০ হাজার কোটি টাকা বিনিয়োগে সম্মতি ◈ হঠাৎ শোঁ শোঁ শব্দ, নিমিষেই পানির স্রোত-কাদা-পাথরের ঢল; আমগাছ আঁকড়ে বেঁচে গেলেন নেপালি শ্রমিক ◈ দে‌শে সার সংকট আছে নাকি নেই? ◈ ভূমিকম্প, হিমবাহ নাকি ভারী বৃষ্টি : ভয়াবহ বন্যার কারণ খুঁজতে দিশাহারা নেপাল ◈ ইরানে আরও বেশি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণ ও স্থাপনের কাজ পুরোদমে চলছে ◈ দুই ক্রিকেটারের সঙ্গে কোচ গম্ভীরের ব্যবহার নিয়ে মুখ খুললেন প্রাক্তন তারকা ◈ নেপালে পাহাড়ি ঢলে নিখোঁজ ৩৮৪ পর্যটক, তালিকায় নেই কোনো বাংলাদেশি ◈ জ্বালানি সংকটে শিল্পকারখানায় সৌরবিদ্যুতের দিকে ঝুঁকছেন উদ্যোক্তারা, উৎপাদনক্ষমতা ছাড়িয়েছে ৬০০ মেগাওয়াট

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০৮ বিকাল
আপডেট : ০৬ জুন, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজশাহীতে র‍্যাবের অভিযানে ট্রাকভর্তি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ইফতেখার আলম বিশাল, রাজশাহী জেলা প্রতিনিধি: রাজশাহী জেলার পুঠিয়া বাসস্ট্যান্ড এলাকায় র‍্যাব-৫ এর একটি অভিযানে ট্রাকভর্তি ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ এবং দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। অভিযানটি পরিচালিত হয় ২৮ সেপ্টেম্বর রাত ১১টার দিকে।

গ্রেফতারকৃতরা হলেন—মোঃ কাশেম আলী (৩২), পিতা মোঃ আবুল হোসেন, সাং-ধাতমা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী এবং মোঃ জয় হোসেন (৩০), পিতা মোঃ আফজাল, সাং-শ্রীরামপুর, থানা-রাজপাড়া, রাজশাহী মহানগর। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ডাবল কেবিন ট্রাকও জব্দ করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, নাটোর থেকে আসা একটি ট্রাকে করে মাদক ব্যবসায়ীরা পুঠিয়া এলাকায় অবস্থান করছে। এরপর র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারির মাধ্যমে তাদের গতিবিধি পর্যবেক্ষণ করে এবং অভিযানে নামে। অভিযানে ড্রাইভারের সিটের পিছনের কেবিনে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১৬ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

র‍্যাব আরও জানায়, গ্রেফতারকৃত দুইজনই আন্তঃজেলা মাদক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে ট্রাকে মালামাল পরিবহনের আড়ালে সীমান্তবর্তী অজ্ঞাত স্থান থেকে গাঁজা, ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

  • সর্বশেষ