শিরোনাম
◈ আমি রুমিন না বললে আপনি এখান থেকে বের হতে পারবেন না স্যার: নির্বাহী ম্যাজিস্ট্রেটকে রুমিন ফারহানা  (ভিডিও) ◈ রাজপথে নামার হুঁশিয়ারি আসিফের (ভিডিও) ◈ অনূর্ধ্ব ১৯ বিশ্বকা‌পে ভার‌তের বিরু‌দ্ধে জেতা ম‍্যাচ হারলো বাংলাদেশ ◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা

প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫, ০৬:২৫ বিকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পলাশে চাদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিস্কার

মাহবুব সৈয়দ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি: নরসিংদীর পলাশ উপজেলায় একটি সিমেন্ট কারখানায় চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হওয়ায় ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনিরকে বহিষ্কার করেছে জেলা যুবদল।

মঙ্গলবার দুপুরে জেলা যুবদলের সহ-দফতর সম্পাদক নাজমুল ইসলাম সুমন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের এ সিদ্ধান্ত জানানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসেন বিদ্যুৎ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, আদর্শ ও নীতিমালার পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকায় মনিরুজ্জামান মনিরকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। সিদ্ধান্তটি অনুমোদন দিয়েছেন জেলা যুবদলের সভাপতি মহসিন হোসেন বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক হাসানুজ্জামান সরকার হাসান।

গ্রেপ্তার ও মামলার বিস্তারিত
জানা গেছে, গত ৫ জুলাই (রবিবার) রাতে নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকা থেকে পুলিশ মনিরকে গ্রেপ্তার করে। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এর আগে, ৩ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে নির্মাণাধীন কনফিডেন্স সিমেন্ট ঢাকা লিমিটেড কারখানায় হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, মনিরের নির্দেশে ২৫-৩০ জনের একটি সশস্ত্র দল নদীপথে ট্রলারে করে কারখানায় প্রবেশ করে। তারা শ্রমিকদের ৬টি কক্ষে ভাঙচুর চালায় এবং মোবাইল, ল্যাপটপসহ বিভিন্ন মালামাল লুট করে নেয়। এ সময় ৭ জন শ্রমিক আহত হন।

পরবর্তীতে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পর কারখানা কর্তৃপক্ষ মনিরুজ্জামান মনিরকে প্রধান আসামি করে ২৬ জনের নাম উল্লেখসহ আরও ৫-৬ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে পলাশ থানায় একটি মামলা দায়ের করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়