শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ২০ জুন, ২০২৫, ১১:১৬ রাত
আপডেট : ১২ সেপ্টেম্বর, ২০২৫, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাস-মাহিন্দ্রা সংঘর্ষে ময়মনসিংহে নিহত ৬

ময়মনসিংহের ফুলপুরে বাস ও মাহিন্দ্রার সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। শুক্রবার (২০ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ইন্দারাপার মোড়ে কুরিয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে বাসের চালক পালিয়ে যান। পরে বিক্ষুব্ধ জনতা বাসে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার বরাটিয়া গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী জবেদা খাতুন (৮৫), ফুলপুর উপজেলার মদীপুর সুতারপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে রাকিবুল হাসান (১৫) ও ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের শুইলাম বুধবারিয়া গ্রামের বাসিন্দা মোহাম্মদ আলম (৩৮)। তাদের মধ্যে মোহাম্মদ আলম সিএনজিচালিত অটোরিকশার চালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হালুয়াঘাট থেকে ছেড়ে আসা শ্যামলী বাংলা পরিবহনের যাত্রীবাহী বাসটি দ্রুতগতিতে ঢাকার দিকে যাচ্ছিল। আর ফুলপুর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহিন্দ্রা হালুয়াঘাটের দিকে যাচ্ছিল। রাত সাড়ে ৮টার দিকে বাসটি ইন্দারাপার মোড়ে কুরিয়ার ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা মাহিন্দ্রার সঙ্গে সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মাহিন্দ্রায় থাকা চারজন পুরুষ ও একজন নারী নিহত হন। আহত হন আটজন। তাদের মধ্যে দুইজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর একজন মারা যান।

ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা জাগো নিউজকে বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়েছি। পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালিয়েছেন। এখন পর্যন্ত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ আইনগত ব্যবস্থা নেবে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থাও প্রক্রিয়াধীন। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়