শিরোনাম
◈ রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ◈ ট্রাম্পের নেতৃত্বে শান্তি পর্ষদ, স্বাক্ষর করলেন ২০ দেশের নেতা ◈ এক বৈঠকেই ১১ অধ্যাদেশ অনুমোদন: আইন, শিক্ষা ও অর্থনীতিতে বড় সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ◈ তাদের প্রটোকল দরকার হলে তিন ডাবল করে দেন: তারেক রহমান (ভিডিও) ◈ নির্বাচন সামনে রেখে মোতায়েন সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান ◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশিত : ১৯ জুন, ২০২৫, ০৫:২৯ বিকাল
আপডেট : ০৫ অক্টোবর, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সালথায় মাত্র পাঁচ মিনিটের আকস্মিক ঝড়ে ৭টি বসতঘর বিধ্বস্ত

হারুন-অর-রশীদ, ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় টানা বৃষ্টির মধ্যে হঠাৎ মাত্র পাঁচ মিনিটের আকস্মিক ঝড়ে কৃষক ও দিনমুজুরদের ৭টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। ভেঙে গেছে অসংখ্য গাছপালা।  বুধবার (১৮ জুন) রাত ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের দক্ষিণ আটঘর গ্রামে ভয়াবহ ঝড়ে এই ক্ষয়ক্ষতি হয়।

স্থানীয় বাসিন্দা মো. সাইফুল ইসলাম জানান, টানা বৃষ্টির মধ্যে বুধবার রাত ৯টার দিকে হঠাৎ দক্ষিণ আটঘর গ্রামে ভয়াবহ ঝড়ে আঘাত হানে। প্রচন্ড বেগে মাত্র পাঁচ মিনিটের ঝড়ের আঘাতে গ্রামের সিরাজ মোল্যা, সালাম শেখ, নুরু শেখ, কামরুল গাজী, সোহাগ গাজী, মিজান শেখ ও বক্কার খানের ৭টি  বসতঘর বিধ্বস্ত হয়েছে। কারো বসতঘরের টিনের চাল উড়ে গেছে আবার কারো ঘর মাটির সাথে মিশে গেছে।

তিনি আরো জানান, ক্ষতিগ্রস্তরা সবাই কৃষক ও দিনমুজুর। বসতঘর ছাড়া গ্রামের অসংখ্য গাছপালা ভেঙে ও উঠে গেছে। এতে ওইসব কৃষক ও দিনমুজুরদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্তরা কেউ কেউ খোলা আকাশের নীচেও বসবাস করছেন।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, খবর পেয়ে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পুলিশ পাঠানো হয়েছিল। আমি নিজেও যাব খোঁজখবর নিতে।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনিছুর রহমান বালী বলেন, আমরা আগে ঘটনাস্থল পরিদর্শন করতে যাবো। তারপর ক্ষতিগ্রস্তদের তালিকা করে সহায়তা করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়