শিরোনাম
◈ আইসিসির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে যা জানাল বিসিবি ◈ নিয়মভিত্তিক বৈশ্বিক অর্থনৈতিক সহযোগিতার পক্ষে বাংলাদেশ: পররাষ্ট্র উপদেষ্টা ◈ ‘ব্লাডি সিটিজেন’ বিতর্কে ইসির নিষ্ক্রিয়তা নিয়ে ক্ষোভ হাসনাত আব্দুল্লাহর (ভিডিও) ◈ গুম-খুনের শিকার পরিবারের সদস্যদের আর্তনাদ শুনে কাঁদলেন তারেক রহমান (ভিডিও) ◈ আইনশৃঙ্খলা জোরদার: ৩৩০ সন্ত্রাসীর চট্টগ্রামে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ, গণবিজ্ঞপ্তি জারি ◈ ঢাকা ক‌্যা‌পিটাল‌সের বিদায়, ‌বি‌পিএ‌লের প্লে-অফে রংপুর রাইডার্স  ◈ ইসরায়েলি সমর্থকদের মা‌ঠে ঢুক‌তে না দেয়ায় চাকরি হারালেন ব্রিটিশ পুলিশ কর্মকর্তা ◈ আইসিসি প্রতিনিধি দলের ভারতীয় কর্মকর্তা বাংলাদেশের ভিসা পাননি ◈ তামিম ইকবাল, বিসিবি ও কোয়াব ত্রিমুখী সংকটের নেপথ্যে রাজনীতি  ◈ চট্টগ্রামে জুলাইযোদ্ধা হাসনাত আবদুল্লাহর ওপর সশস্ত্র হামলা

প্রকাশিত : ০৯ জুন, ২০২৫, ০৭:৩৯ বিকাল
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুবদল নেতাকে পিটিয়ে মারল ‘আওয়ামী লীগ সমর্থকরা’

শরীয়তপুরে রাজনীতি নিয়ে তর্কের জেরে আওয়ামী লীগ সমর্থকদের হামলায় এমদাদ হাওলাদার (৫০) নামে ইউনিয়ন যুবদলের এক নেতা নিহত হয়েছেন। গুরুতর আহত হয় তার ছেলে রাজিব হাওলাদার।

সোমবার (৯ জুন ) সকালে শরীয়তপুরের ভোজেশ্বর বাজারের দক্ষিণ মাথায় এ ঘটনা ঘটে।  

 নিহতের স্বজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, এমদাদ হাওলাদার ভোজেশ্বর বাজারের একজন ব্যবসায়ী ও জবসা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। ৫ আগস্টের পর গা ঢাকা দেওয়া আওয়ামী লীগের কয়েকজন সমর্থক ঈদে এলাকায় এসে এমদাদের ছেলেদের সঙ্গে রাজনীতি নিয়ে তর্কে জড়ায়। এটা শুনে ছুটে যান তিনি। এ সময় আওয়ামী লীগ সমর্থিত অপু খলিফা, সোহেল সিকদার, ভোজেশ্বর ইউনিয়নের চেয়ারম্যানের ভাই তুহিন সিকদারসহ ২৫/৩০ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হামলা করে। তাদের হামলার শিকার হন এমদাদ হাওলাদার ও তার বড় ছেলে রাজিব হাওলাদার। 

স্থানীয়রা দুজনকে শরীয়তপুর সদর হাসপাতালে নিলে এমদাদ হাওলাদারকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসাধীন রয়েছেন তার ছেলে রাজিব হাওলাদার।

এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি, তবে প্রস্তুতি চলছে বলে জানায় এমদাদ হালদারের পরিবার।
ময়নাতদন্তের জন্য এমদাদ হাওলাদারের মরদেহ শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এমদাদ হাওলাদারের স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। উৎস: সময়নিউজটিভি।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়