শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৮ এপ্রিল, ২০২৫, ১২:৩৯ রাত
আপডেট : ১৭ অক্টোবর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুন্দরবনে ২১ বছরে ২৪ বার আগুন, তদন্ত কমিটির প্রতিবেদন দাখিল

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট :পূর্ব সুন্দরবনের আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে কমিটি আগুনের সম্ভাব্য কারণ ও প্রতিকারের বিষয়ে কয়েকদফা সুপারিশ দিয়েছেন বলে জানা গেছে। এবারের আগুনের ঘটনা নিয়ে গত ২১ বছরে সুন্দরবনে ২৪বার আগুন লেগেছে।

সুন্দরবন বিভাগ সূত্রে জানা যায়,গত ২২ মার্চ পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর ষ্টেশনের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ির টেপারবিল এলাকায় বনে আগুন জ্বলে ওঠে। বনবিভাগ ও ফায়ার সার্ভিস দুদিনের মধ্যে আগুন নিয়ন্ত্রণের একদিনের মাথায় টেপারবিলের এক কিলোমিটার দুরে ধানসাগর টহল ফাঁড়ির অধীন শাপলারবিল তেইশেরছিলার বনে নতুন করে আগুন জ্বলে ওঠে। এখানের আগুনের ব্যপকতায় পানির অভাবে আগুন নেভাতে হিমশিম খেতে হয় বনরক্ষী ও ফায়ার সার্ভিস কর্মীদের। অগ্নিকান্ডের স্থলের তিন কিলোমিটার দুরে সরু হয়ে যাওয়া ভোলা নদী থেকে পানির পাইপ টানতে হয়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ও বনরক্ষীরা ৬দিনের বিরামহীন প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। আগুনে সুন্দরবনের ৬ একর বনভূমির লতাপাতা,গুল্ম,ও সুন্দরীসহ বলা গাছ পুড়েছে।

আগুনের কারণ ও প্রতিরোধে পূর্ব সুন্দরবন বিভাগ চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) দীপন চন্দ্র দাসকে প্রধান করে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির অন্য দই সদস্য হলেন, ধানসাগর ফরেষ্ট ষ্টেশন কর্মকর্তা ফরেষ্টার বিপুলেশ্বর দাস,ও ধানসাগর ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম। গঠিত এই তদন্ত কমিটি গত ৭ এপ্রিল বিভাগীয় বন কর্মকর্তার (ডিএফও) দপ্তরে প্রতিবেদন জমা দিয়েছেন।

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা ( এসিএফ) দীপন চন্দ্র দাস বলেন, আগুনের সম্ভাব্য কারণ ও প্রতিকারে করনীয় বিষয়ে কয়েকটি সুপারিশ সম্বলিত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা ( ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, সুন্দরবনে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছেন। প্রতিবেদনে মৌয়ালী ও জেলেদেরদ্বারা আগুনের সূত্রপাত হতে পারে বলে বলা হয়েছে। আগুন প্রতিরোধে ভোলা নদী পুনঃ খনন করে নদীকে আগের অবস্থায় ফিরিয়ে আনা, বনের বলাকাঠ কাটার পাশপারমিট প্রদান, বনের পাহারা জোরদারকরণসহ বেশ কয়েকটি সুপারিশ করা হয়েছে বলে ডিএফও জানিয়েছেন।

  • সর্বশেষ