শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ২৬ মার্চ, ২০২৫, ১০:৪৪ রাত
আপডেট : ১৩ জুলাই, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে ট্রেন দূর্ঘটনায় নিহত ১

ঠাকুরগাঁও প্রতিনিধি : অরক্ষিত রেল ক্রসিং পার হতে গিয়ে ঠাকুরগাঁওয়ে ট্রেন ও মটরসাইকেলের সংঘর্ষে রাজিব (৩০) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় মানিক ইসলাম (৩৫) নামের আরেকজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার দুপুর ১২ টা ৫৫ মিনিটে ঠাকুরগাঁও এর রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দ্বিপশিখা স্কুল সংলগ্ন রেল ক্রসিংয়ে এ দূর্ঘটনা ঘটে। নিহত রাজিব জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সর্বমঙ্গলা পারুয়া গ্রামের ইমরুলের ছেলে এবং আহত  মানিক হোসেন একই এলাকার আমিরুল ইসলামের ছেলে বলে তথ্য পাওয়া যায়। তবে আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

প্রত্যক্ষদর্শী সুত্র জানায়, বুধবার দুপুরে মানিক ও রাজিব মটরসাইকেলে করে রুহিয়া বাজারে যাচ্ছিলো। এসময় রুহিয়া থানার ঘনিমহেশপুর এলাকার দ্বিপশিখা স্কুল সংলগ্ন রেল ক্রসিংয়ে পৌছালে তাদের মটরসাইকেলের স্টার্ট বন্ধ হয়ে যায় এবং রুহিয়া থেকে ঢাকাগামী পঞ্চগড় একপ্রেস তাদের ধাক্কা দেয়। মটরসাইকেল চালক রাজিব ঘটনাস্থলেই নিহত হয় এবং আহত মানিককে স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠালে অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর রেফার্ড করেন।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) এ কে এম নাজমুল কাদের নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়