শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:২৭ দুপুর
আপডেট : ১৩ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্যাসিস্ট আ.লীগ গণতন্ত্রকে হত্যা করেছে : জামায়াত নেতা রফিকুল 

এন এ মুরাদ, মুরাদনগর কুমিল্লা থেকে: জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খাঁন বলেছেন, বাংলাদেশে নির্বাচন ব্যবস্থাকে দাফন ও গণতন্ত্রকে হত্যা করেছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ। ২০০৮ সালে ত্রিমুখী ষড়যন্ত্র করে অবৈধভাবে ক্ষমতায় বসেছিলো। ২০১৮ সালে দিনের ভোট রাতে বাক্স ভরেছে। গত ১৫ বছরে দেশ থেকে ৩০ হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে।

শনিবার সকাল ৯ টায় কুমিল্লার মুরাদনগর ডি.আর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জামায়াতের সহকারী সেক্রেটারী জেনারেল আরো বলেন, “ যারা দেশ থেকে ইসলামকে মুছে দিতে চেয়েছে তারই এ দেশ থেকে পালিয়ে গিয়েছে। জুলাই- বিপ্লবের কথা উল্লেখ করে তিনি বলেন, জুলই- আগস্ট বিপ্লবের আন্দোলনে ছাত্র জনতাকে পাখির মত গুলি করে হত্যা করা হয়েছে। ৪ আগস্ট ঢাকার অলি গলিতে শতো শতো লাশ পড়েছিলো। এখনো অনেক পরিবার তাদের লাশ খুঁজে পায়নি। এখনো শহীদের রক্ত শুকায়নি। বিশ্ববিদ্যালয় হলগুলো  থেকে ছাত্রদের ধরে নিয়ে নির্মম নির্যাতন করে হত্যা করেছে। খুনি হাসিনা ও তার দোসরদের আর কখনো বাংলার মাটিতে ঢুকতে দেওয়া হবে না ”।

উপজেলা জামায়াতের আমির আ ন ম ইলইয়াসের সভাপতিত্বে ও জামায়াত সেক্রেটারী মাওলানা আমির হোসেন ও মজলিশে শুরা সদস্য জালাল উদ্দিনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন- চাকুস সাবেক ভিপি ও বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার।

তিনি বলেন, “ ফ্যাসিস্ট সরকার দেশের সম্পদ লুট করেছে। ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে ভারতে পালিয়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নিয়েছে। ভারত একটা চোরকে আশ্রয় দিয়েছে। তারা কখনো আমাদের বন্ধু হতে পারেনা। খুনি হাসিনা ভারতে বসে বসে দেশকে ওস্কানি দিচ্ছে। সে জালিম সরকার। জালিম একা পালাইনি তার সংসদের ৩শ এমপিরাও পালিয়ে পৃথিবীতে নতুন ইতিহাসের জন্ম দিয়েছে। তাঁদের আর কখনো এ বাংলার মাটিতে বরদাস করা হবে না। আমরা শপথ নিচ্ছি এ দেশে ইসলাম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়তের কোন কর্মী
ঘরে ফিরে যাবনা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আবদুল মতিন, কুমিল্লা জেলা উত্তরের সেক্রেটারী সাইফুল ইসলাম শহীদ, সহকারী সেক্রেটারী কুমিল্লা জেলা উত্তর অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, মজলিসে শুরা সদস্য ঢাকা মহানগরী দক্ষিন ডা. মুহাম্মদ তফাজ্জল হোসেন , মুরাদনগর উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান ইউসুফ হাকিম সোহেল, ইসলামী ছাত্রশিবির কুমিল্লা জেলা উত্তর সভাপতি সানাউল্লাহ রাসেল, উপজেলার সাবেক আমির মো. মনসুর মিয়া, বাঙ্গরা
বাজার থানা আমির আব্দুর রহিম, মাওলানা আবুবকর ও মাহবুব আলম মুন্সী প্রমুখ। কর্মী সম্মেলনের আয়োজন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুরাদনগর উপজেলা। উক্ত কর্মী সম্মেলনে প্রায় ১০

  • সর্বশেষ