শিরোনাম
◈ কিশোরগঞ্জে বৃহস্পতিবার থেকে সাদপন্থিদের ইজতেমার প্রস্তুতি, বন্ধের দাবিতে জুবায়েরপন্থিদের বিক্ষোভ ◈ ৭০ বিদ্রোহী প্রার্থীসহ পাঁচ শতাধিক বহিষ্কৃত নেতাকে দলে ফেরাচ্ছে বিএনপি ◈ অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি গ্রেফতার ◈ সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার, উত্তরার বাসা থেকে রাত ২টায় আটক ◈ ডিসেম্বরে শেখ হাসিনা না ফিরলে কী হবে, জানালেন রুমিন ফারহানা (ভিডিও) ◈ ২০৩৫ সালেই খ্রিষ্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বাড়বে মুসলিম জনসংখ্যা: পিউ রিসার্চের পূর্বাভাস ◈ ফেসবুক দেখলে মনে হবে দেশ আফগানিস্তান হয়ে গেছে: এসপি মাসুদ ◈ যে শর্ত মানলে সরকারকে সহযোগিতা করবে জামায়াত, জানালেন মিয়া গোলাম পরওয়ার ◈ আমাজনের গভীর অরণ্যে বিচ্ছিন্ন আদিবাসী ‘আওয়া’ জনগোষ্ঠীর বিরল ছবি প্রকাশ, অস্তিত্ব বিলুপ্তির শঙ্কা ◈ শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী

প্রকাশিত : ১৫ জানুয়ারী, ২০২৫, ০১:৩৮ দুপুর
আপডেট : ০৩ মে, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেনাপোলে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

আইরিন হক, বেনাপোল(যশোর,): যশোরের বেনাপোলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত  বিজিবির যশোরস্থ ৪৯ ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপির সম্মেলন কক্ষে এই সভা শুরু হয়।

সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।  

সভায় বিজিবির পক্ষে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মোঃ মেহেদী হাসান চৌধুরীর নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।

অন্যদিকে বিএসএফের কোলকাতা সেক্টরের সেক্টর কমান্ডার ডিআইজি তারনি কুমারের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।  

বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মোঃ খসরু রায়হান জানান, সমন্বয় সভায় বাংলাদেশ-ভারত সীমান্তে যেকোন ধরণের প্রাণহানির ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ব্যাপারে উভয় পক্ষ সম্মত হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে অবৈধ পারাপার রোধ এবং উভয় দেশের মধ্যে স্বর্ণসহ সব ধরণের পণ্য চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের বিষয়েও বিজিবি-বিএসএফ কর্মকর্তারা একমত হন।  

বিজিবির খুলনা সেক্টরের অতিরিক্ত পরিচালক মোঃ খসরু রায়হান আরও জানান, ভারত হতে বাংলাদেশে মাদকদ্রব্যের অনুপ্রবেশ ঠেকাতে আরও বেশি তৎপরতা ও কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য সমন্বয় সভায় বিএসএফের প্রতি জোরালো আহবান জানানো হয়।

সমন্বয় সভায় ‘বাংলাদেশ-ভারত যৌথ সীমান্ত চুক্তি-১৯৭৫’ এবং ‘সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা’র আলোকে আলাপ-আলোচনার মাধ্যমে সীমান্তে উদ্ভুত যেকোন সমস্যা দ্রুততম সময়ে শান্তিপূর্ণভাবে সমাধানে একমত হন দুই দেশের কর্মকর্তারা।  

এছাড়া সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজের ব্যাপারে ফলপ্রসু আলোচনা হয়েছে। দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি-বিএসএফ প্রতিনিধি দলের প্রধান একসাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন বলে জানান বিজিবি’র অতিরিক্ত পরিচালক মোঃ খসরু রায়হান।  সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সমন্বয় সভা শেষ হয় বিকেল চারটায়।

  • সর্বশেষ