শিরোনাম
◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে বরফ গলছে, দিল্লি সফরে বার্তা নিয়ে ফিরছেন ত্রিবেদী ◈ প্রযোজক সমিতির নির্বাচন ঘিরে প্রশ্ন তুললেন আরশাদ আদনান: ‘আগে সিনেমা, তারপর নেতৃত্ব’ ◈ রাষ্ট্রপতি নির্বাচন: বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে জল্পনা, নীরব কৌশলে শীর্ষ পর্যায়ে তৎপরতা ◈ মুক্তিযুদ্ধের প্রকৃত বীরদের তালিকা তৈরিতে নতুন উদ্যোগ সরকারের ◈ বাংলাদেশের বিরু‌দ্ধে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ ঘোষণা ◈ তিন কারণে দেশে বেড়েছে লোডশেডিং ◈ শপিং মল-দোকানপাট খোলা রাখার নতুন সময় নির্ধারণ ◈ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী চূড়ান্ত হলেও নাম ঘোষণা কাল ◈ বালু থেকে চিপ শিল্পের পথে বাংলাদেশ : ৮ নদীর বালুতে সেমিকন্ডাক্টরের সম্ভাবনা, সংগ্রহ করা হয়েছে ৬৬০০ নমুনা ◈ ২০০ কি.মি.র ভোগান্তি শেষ: যমুনায় ২ নদীবন্দরে বদলে যাচ্ছে উত্তরবঙ্গের অর্থনীতি

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:০৩ বিকাল
আপডেট : ১০ এপ্রিল, ২০২৫, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সান্তাহারে প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন

এএফএম মমতাজুর রহমান, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির সান্তাহারে নেসকোর গণবিরোধী ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। শনিবার বেলা ১২ টায় উপজেলার সান্তাহার রেলগেট চত্বরে এলাকাবাসীর আয়োজনে ঘন্টা ব্যাপী এই মানববন্ধন করা হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার পাঁচ শতাধিক লোকজন অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সান্তাহার প্রেস ক্লাবের সভাপতি তোফায়েল হোসেন লিটন, সাধারণ সম্পাদক সাগর খান, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি জিল্লুর রহমান, সান্তাহার প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক রকিবুল হাসান, সান্তাহার পৌর কোকো পরিষদের সভাপতি ইকাবাল হোসেন, সাংবাদিক শফির উদ্দীন প্রমূখ। বক্তারা জানান, ডিজিটাল প্রি-পেইড মিটার স্থাপন করলে পূর্বের থেকে বেশি ভোগান্তি পোহাতে হবে জনসাধারণের। বিগত সরকার বিদ্যুৎ খাতকে  দুর্নীতি ও অনিয়মে ভরপুর করে রেখেছে। ডিমান্ড চার্জের নামে অর্থের বোঝা জনগণের কাঁধে চাপিয়ে দিচ্ছে বিদ্যুৎবিভাগ। প্রিপেইড মিটার স্থাপন বন্ধে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন তারা। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়