শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২৫, ০৬:০১ বিকাল
আপডেট : ২৭ মার্চ, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরিষাবাড়ীতে নানা আয়োজনে ৯ম জাতীয় হাঁটা দিবস পালিত 

মোস্তাক আহমেদ মনির, সরিষাবাড়ী (জামালপুর) থেকে : "সুস্থ রাখতে দেহ যন্ত্র, হাঁটাই হোক মূল মন্ত্র" এ প্রতিপাদ্যে জামালপুরের সরিষাবাড়ীতে ৯ম জাতীয় হাঁটা দিবস পালিত হয়েছে। শনিবার সকালে বাংলাদেশ ওয়ার্কিং ক্লাব জামালপুর জেলা শাখার  উদ্যোগে সরিষাবাড়ী প্রেস ক্লাব এলাকায় দিবসটি পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সরিষাবাড়ী প্রেস ক্লাব থেকে একটি র‍্যালী বের হয়। র‍্যালীটি পৌরসভার বিভিন্ন সড়ক পদক্ষিণ করে সরিষাবাড়ি রেলওয়ে স্টেশন এলাকায় গিয়ে শেষ হয়। 

বাংলাদেশ ওয়ার্কিং ক্লাব জামালপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মোস্তাক আহমেদ মনির এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আন্নু মিয়া, উপজেলা ঔষধ প্রতিনিধি সংস্থা (ফারিয়া) সহ-সাধারণ সম্পাদক দেল খোরশেদ আলম, যুগান্তর প্রতিনিধি জহুরুল ইসলাম ঠান্ডু, সমকাল প্রতিনিধি সোলায়মান হোসেন হরেক, কালের কন্ঠ ও ৭১ টিভির প্রতিনিধি মমিনুল ইসলাম কিসমত।

যায়যায়দিন প্রতিনিধি বাদশা ভূঁইয়া, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলো প্রতিনিধি শফিকুল ইসলাম, আজকের বিজনেজ বাংলাদেশ প্রতিনিধি কামরুল ইসলাম, বাংলা টিভির মিজানুর রহমান, আমার সংবাদ প্রতিনিধি রাইসুল ইসলাম খোকন, আজকালের খবর প্রতিনিধি ফারুক হোসেন, দৈনিক খবর প্রতিনিধি আনিছুর রহমান, বাংলাদেশ বুলেটিন প্রতিনিধি স্বপন মাহমুদ, আমাদের অর্থনীতির প্রতিনিধি মাসুদ রানা, সিএনএন বাংলা টিভির সাঈদ মাহমুদসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এতে অংশ নেয়।

  • সর্বশেষ