শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২৫, ০৭:৩১ বিকাল
আপডেট : ০৫ মে, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বোয়ালমারীতে প্রশাসনের  নীরব ভূমিকায় টানা দেড় মাস ড্রেজার দিয়ে বালু উত্তোলন

আরিফুজ্জামান চাকলাদার, আলফাডাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে প্রশাসনের নীরব ভূমিকায়  টানা দেড় মাস ধরে  অবৈধভাবে ড্রেজার দিয়ে ফসলি জমি থেকে বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা প্রশাসনের নীরব ভূমিকায় হুমকির মুখে পাশের আবাদি জমি। 

শুক্রবার ১০ (জানুয়ারী) বিকেলে উপজেলার রুপপাত ইউনিয়নের কুমরাইল গ্রামের আহাদ শেখের ফসিল  জমি কেটে বালু বিক্রয়ের সংবাদ পেয়ে সরজমিনে গিয়ে দেখা যায় মাঠের মধ্য থেকে অবৈধ ইন্জিন চালিত ড্রেজার দিয়ে পাইপের মাধ্যমে বালু উত্তোলন করা হচ্ছে। এসব বালু বিভিন্ন মানুষের কাছে বিক্রয়ের সত্যতাও পাওয়া গিয়েছে।

 ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় নাম প্রকাশে অনিচ্ছুক একজন  জমির মালিক  সংবাদকর্মীদের কাছে অভিযোগ করেন, এখান থেকে ১মাস যাবত ড্রেজার দিয়ে বালু কাটছে। এর আগে অনেক অভিযোগ দেবার পরে উপজেলা প্রশাসন এসে ৫টা পাইপ ভেঙ্গে আবার চলে যায় কিন্তু ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা অথবা ড্রেজার অপসারণ করেনা। এতে করে আমাদের পাশের ফসলি জমি ভেঙে পড়তে পারে যে কোন সময়। জমির অন্যান্য  মালিক ক্ষতিগ্রস্ত হল কি না হল সেটা দেখার কেউ নেই।  

নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ভুক্তভোগী  জানান, আমরা ইউএনও সাহেব কে জানিয়েছিলাম সে এসে এই ড্রেজার বন্ধ করে দিয়ে গেলেও অপসারন করে যাননি। তিনি চলে যাবার পরেই আবার পুনরায় আবার এই ড্রেজার দিয়ে বালু কাটছে। আমরা কিছু ভয়ে বলিনা কারণ আলমগীর বিএনপির এক  বড় নেতার পরিচয় দিয়ে বালু উত্তোলন করছে। তবে ওই বিএনপি নেতা কে এমন প্রশ্নের উত্তর স্থানীয় কেউ ভয়ে দিতে চাইনি। 

জমির মালিক আহাদ শেখের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।  

ড্রেজার ব্যবসায়ী আলমঙ্গীরের সাথে  তার মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমার আরও ২/৩ দিন কাজ আছে , বাকী কাজ শেষ করে আমি ড্রেজার নিয়ে চলে যাবো।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান চৌধুরী জানান, আমরা একবার পাইব ভেঙ্গে  বন্ধ করে দিয়ে  এসেছি।সে যে আবার ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন সে তথ্য আমার কাছে নেই এখন জানলাম এসিল্যান্ড কে পাঠবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়