শিরোনাম
◈ সরকারের একটি মহল কিছু কিছু প্রার্থীকে জয়ী করার চেষ্টা করছে: মির্জা আব্বাস ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের গ্রিনল্যান্ড দখ‌লের প‌রিকল্পনার প্রতিবা‌দে বিশ্বকাপ ফুটবল বয়কটের ডাক জার্মানির! ◈ বিশ্বকাপ জয়ের দাবিদার দল নয় বাংলা‌দেশ, না খেললে ক্রিকেটের ক্ষতি হবে না : অতুল ওয়াসান ◈ বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলো বাংলাদেশ (ভিডিও) ◈ ভারতে বসে শেখ হাসিনার বিবৃতি, এবার দিল্লিকে যে বার্তা দিলেন পররাষ্ট্র উপদেষ্টা ◈ ৪৮তম বিশেষ বিসিএস: ৩২৬৩ জনকে ক্যাডার পদে নিয়োগ ◈ ১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটি: প্রেস সচিব ◈ একটি দলের কার্যকলাপ নিয়ে ‘নাউজুবিল্লাহ’ বললেন তারেক রহমান (ভিডিও) ◈ তিন নেতার কবর জিয়ারত করে নির্বাচনি প্রচারণা শুরু এনসিপির ◈ ৮ ইউএনওকে বদলির আদেশ বাতিল

প্রকাশিত : ০৯ জানুয়ারী, ২০২৫, ১২:৪৭ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

আবু মুত্তালিব মতি, আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে এক কেজি গাঁজাসহ রুনা বেগম (৪২) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গতকাল বুধবার দুপুরে আদমদীঘির সান্তাহার পৌরসভার হবির মোড় নামক স্থানে আনিকা পেট্রোল পাম্পের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুনা বেগম আদমদীঘি উপজেলার সান্তাহার পৌরসভার লকু ইস্ট কলোনী এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গতকাল বুধবার দুপুরে রুনা বেগম নামের ওই নারী বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির হবির মোর এলাকার আনিকা পেট্রোল পাম্পের সামনে দিয়ে ব্যাটারী চালিত অটোরিকশায় মাদক বহন করে যাবার সময়  গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা তাকে তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করে।  তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতে প্রেরন করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়