শিরোনাম
◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে" ◈ ভারত ও বাংলাদেশ একসঙ্গে কাজ করলে বিশ্বশক্তিতে পরিণত হতে পারে: দিনেশ ত্রিবেদী ◈ ধৃষ্টতা সকল সীমা ছাড়িয়েছ’; অভিনেত্রী শাওনকে নিয়ে তাজুল ইসলামের ক্ষোভ

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৪, ১০:০৯ রাত
আপডেট : ১৭ মে, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মালাউড়ীতে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত,  ড্রাইভার ও হেলপার আটক

লিয়াকত হোসেন জনী, মধুপুর, টাঙ্গাইল প্রতিনিধি : মধুপুর উপজেলার পৌর এলাকার মালাউড়িতে বিনিময় বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হওয়ার ঘটনায় ড্রাইভার ও হেলপার দুই সহোদরকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ।

ঘটনার বিবরণে জানা যায়,  নিহত রবিউল (অবিজুলের) ভাই দুলু মিয়া বাদী হয়ে মধুপুর থানায় একটি মামলা করেন। মামলার সূত্রধরে, ২৯ নভেেম্বর শুক্রবার রাতে ঘাতক বিনিময় পরিবহনের ড্রাইভার নজরুল ইসলাম (৩৫) ও বড়ভাই হেলপার রশিদকে (৪০) গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ।

সহকারী পুলিশ সুপার  ফারহানা আফরোজ জেমি ও মধুপুর থানার তদন্ত অফিসার রাসেল আহমেদের নেতৃত্বে ধনবাড়ী উপজেলার চাতুটিয়া গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন চাতুটিয়া গ্রামের বাদশা মিয়ার ছেলে।

সহকারী পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি জানান, মধুপুর পৌরসভার মালাউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকাগামী বিনিময় বাসের সাথে মধুপুরগামী পিকআপের সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক ও হেলপার ঘটনাস্থলে নিহত হয়। পরে গুরুতর আহতবস্থায় পিকআপে থাকা দুইজনকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে নেয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়।

এ ঘটনায় মধুপুর থানায় মামলা হয়। মামলার পর থেকে তাদেরকে গ্রেপ্তারের তৎপরতা চালাচ্ছিলো মধুপুর থানা পুলিশ । তিনি আরো জানান পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হই।গ্রেপ্তার দু’জনকে আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

উল্লেখ্য ১৯ নভেম্বর  মঙ্গলবার ভোর সাড়ে ৫:৩০ ঘটিকার  সময়  মধুপুর পৌরসভার মালাউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। এতে পিকআপ ভ্যানের ড্রাইভারসহ চারজন নিহত হয়। নিহতরা হলেন, জামালপুরের ইসলামপুরের মোহাম্মদপুর গ্রামের রবিউল ইসলাম (অবিজুল) (২৮), ইসলামপুরের মোহাম্মদপুর গ্রামের শাহজাহান (৪২), একই গ্রামের আমজাদ হোসেন (২৮) ও মহলগিরি গ্রামের সুজন (২৫)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়