শিরোনাম
◈ 'ফ্রি ইমরান খান’ ‌লেখা টি-শার্ট প‌রে মাঠে ঢুকতে বাধা, সিদ্ধান্ত পাল্টালো ক্রিকেট অস্ট্রেলিয়া ◈ ৪০ দিনের ছুটি শেষ, রোববার খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান ◈ আজ বসছে জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক ◈ যুক্তরাষ্ট্র–ইরান টানাপোড়েন: সমঝোতার পথ সংকীর্ণ, বাড়ছে ‘মৃত্যু ও ধ্বংসের’ আশঙ্কা ◈ এপ্রিলে ৩ দেশ সফর করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান: দ্য প্রিন্টের খবর ◈ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো ইরানের হামলায় ক্ষয়ক্ষতির পর কতটুকু কার্যকর? ◈ ব্যাংক ঋণে ব্যবসা করা হালাল হবে কিনা, এ নিয়ে যা বললেন শায়খ আহমাদুল্লাহ ◈ শিক্ষকদের বৈশাখী ভাতা পাওয়া নিয়ে স্বস্তির খবর, যা জানালেন মাউশি ◈ ফিফা র‍্যাঙ্কিং- আর্জেন্টিনা ও ব্রাজিলের অবনতি, বাংলা‌দেশ ১৮২ নম্ব‌রে ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি: শর্ত নিয়ে প্রশ্ন, পর্যালোচনায় সরকার

প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০২৪, ০২:৩৪ দুপুর
আপডেট : ১১ মে, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুবিধাভোগিদের মৃত দেখিয়ে ভাতা বাতিলের অভিযোগে সালথার এক ইউপি সদস্যকে অপসারণ

আবু নাসের হোসেন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি : জীবিত মানুষকে মৃত দেখিয়ে ভাতা বাতিল করার অভিযোগে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান শেখকে অপসারণ করা হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুরে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিছুর রহমান বালী ইউপি সদস্য শাহাজাহানকে অপসারণ করার বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে গত ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার বিভাগ ইউপি-১ শাখার উপসচিব পলি কর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইউপি সদস্য শাহাজান শেখকে অপসারণ করা হয়।

প্রজ্ঞাপণে বলা হয়, সালথা উপজেলাধীন গট্টি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান শেখ অবৈধভাবে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে বয়স্ক ভাতাভোগির তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ এর ৩৪(৫) ধারা মোতাবেক তার স্বীয় পদ হতে জনস্বার্থে অপসারণ করা হলো। 

উল্লেখ্য, সালথায় জীবিত মানুষকে মৃত দেখিয়ে বাতিল করা হয়েছে তাদের বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা। অসহায়দের ভাতা পেতে লাগছে ঘুষ, শিকার হতে হয়েছে হয়রানির। মাসের পর মাস ঘুরে ও ঘুষের টাকা দিয়েও অনেকের কপালে জুটছে না ভাতা। কারো কারো আবার ভাতা হওয়ার পরও পাচ্ছে না টাকা। নানা কৌশলে ভাতাপ্রাপ্তদের বিকাশ নম্বর ভুল দেখিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে ভাতার টাকা।

গত কয়েক বছর ধরে সালথা উপজেলা সমাজসেবা অফিসের কর্মকর্তা-কর্মচারীরা তাদের অফিসকে অনিয়ম-দুর্নীতির স্বর্গরাজ্যে পরিনত করেন। তাদের স্বেচ্ছাচারিতা আর দুর্নীতির ফলে চরম বেকায়দায় পড়ে প্রতিনিয়ত নাজেহাল হন সেবাপ্রত্যাশারীরা। তবে এসব দুর্নীতি-অনিয়ম সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের যোগসাজশে চলছে বলে অভিযোগ রয়েছে। যে কারণে অনিয়ম-দুর্নীতির দায় নিয়ে ঠেলাঠেলি করেন সমাজসেবা অধিদপ্তর ও ইউনিয়ন পরিষদ।

তবে এ ঘটনার সাথে সরাসরি জড়িত সালথা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৈয়দ ফজলে রাব্বী নোমানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি এখনো বহাল তবিয়তে রয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়