শিরোনাম
◈ মগবাজার পেয়ারাবাগে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও চার লেন রেলপথের কাজ চলতে বাধা নেই ◈ মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস ◈ ইসরায়েলে ইনটেলের সেমিকন্ডাক্টর কারখানায় বিস্ফোরণ, ছড়িয়ে পড়েছে বিষাক্ত রাসায়নিক পদার্থ ◈ স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে যা জানাগেল ◈ কুমিল্লা মহানগর জামায়াতের কমিটি নিয়ে দ্বন্দ্ব, সেক্রেটারির গাড়ি ভাঙচুর-হামলা ◈ ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দুদিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর ◈ এভিয়েশন খাতে বিনিয়োগে আগ্রহী ইতালি, বাংলাদেশে গড়তে চায় এমআরও হাব ◈ রাশিয়ার পর বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে চীন-যুক্তরাষ্ট্রের নজর ◈ বুক কাঁপছে আতঙ্কে, তবু থামছে না জীবিকার লড়াই : জীবিকার টানে সৌদি ফিরছেন প্রবাসীরা ◈ রাত গভীর হলেই বাড়ে বিদ্যুতের চাহিদা, ৩ হাজার মেগাওয়াট যাচ্ছে কোথায়?

প্রকাশিত : ৩০ অক্টোবর, ২০২৪, ০১:৩২ রাত
আপডেট : ১৩ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভোলায় জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা প্রয়োগে ৬৫ ছাত্রী অসুস্থ

ফরহাদ হোসেন, ভোলা প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকা প্রয়োগের পর অসুস্থ হয়ে পড়ে ৬৫ জন ছাত্রী।  মঙ্গলবার সকালে উপজেলার জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয় চলাকালীন সময় এসব ছাত্রীরা অসুস্থ হয়ে পরেন। অসুস্থ ছাত্রীদেরকে দেখতে অভিভাবক ও স্থানীয়রা হাসপাতালে ভীড় জমায়। এদিকে এঘটনা শুনে তাৎক্ষনিক উপজেলা নির্বাহি অফিসার মো. রায়হান উজ্জামান হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রীদের খোঁজ খবর নেন এবং দুপুরে জেলা প্রশাসক মো. আজাদ জাহান হাসপাতালে এসে অসুস্থ ছাত্রীদের চিকিৎসার খোঁজ খবর নেন।

জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহেল জানান, মঙ্গলবার সকাল ৮টা থেকে স্কুলে জরায়ু ক্যান্সার প্রতিরোধের টিকা দেয়। বেলা সাড়ে ১১টার পর হঠাৎ একজন ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। এরপর একে একে ঠিকা নেয়া সবাই অসুস্থ হয়ে পড়ে এদের দ্রুত উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. নিরুপম সরকার সোহাগ বলেন, জরায়ু ক্যান্সার প্রতিরোধে টিকাদান কর্মসূচি চলাকালীন সময় এক ছাত্রী অসুস্থ্য হয়ে পড়ে। এরপর একে একে আরও অনেক ছাত্রী অসুস্থ্য হয়ে পরেন। তাৎক্ষনিক ঠিকাদান বন্ধ করে দিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে এনে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। তিনি আরও বলেন, ভয়ের কোনও কারণ নেই। এরা ১ হতে ২ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ সুস্থ হয়ে উঠবে। এটা মাস্কসার্জিকেল সমস্যা হতে পারে। 

এব্যাপারে ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান বলেন, ভয়ের কোনও কারন নেই। এর আগে এ জেলায় এই ঠিকা প্রয়োগ করা হয়েছে কোথায়ও এ রকম সমস্যা হয়নি। জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ হতে ৬৫ জন ছাত্রীরা অসুস্থ্য হয়েছে তাদের কে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। ভোলা থেকেও একটি মেডিকেল টিম আনা হয়েছে।  

  • সর্বশেষ