শিরোনাম
◈ বুকিং ডটকমে ভুয়া তালিকা ও ফিশিং প্রতারণা ঠেকাতে ইইউর কড়া নির্দেশ, পেইড তালিকায় স্বচ্ছতার তাগিদ ◈ মানিকগঞ্জে গ্যাস অনুসন্ধানে নতুন কূপ খনন করবে বাপেক্স, সম্ভাবনা ঢাকায় গ্যাস সরবরাহ বাড়ানোর ◈ সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড নিয়ে যা জানালো মিশন ◈ দুবাই-শারজাহজুড়ে বাতাসে জ্বালানি তেলের গন্ধ, কারণ অনুসন্ধানে তদন্তে কর্তৃপক্ষ ◈ মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু, একজনের মৃত্যু, নিখোঁজ আরেকজন ◈ অতিরিক্ত ডিআইজির বাড়িতে মাসে ২০ দিন ডিজে পার্টি, সিসা সেবন, অশালীন নাচ ও উচ্চ শব্দে অতিষ্ঠ প্রতিবেশীরা(ভিডিও) ◈ ডিভি লটারি ২০২৭ নিবন্ধন নিয়ে নতুন জটিলতা, আদালতের আদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের আপিল ◈ ইরাকের কুর্দিস্তানে প্রবাসী বাংলাদেশিদের জন্য সুখবর, ভিসা ও রেসিডেন্সি জরিমানায় ৭৫% ছাড় ◈ নভেম্বর থেকে পিঠা-পুরি, ঝালমুড়ির দোকানসহ সব খাদ্য ব্যবসা লাইসেন্স বাধ্যতামূলক, না মানলে শাস্তি ◈ অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপ শুরু ২১ জানুয়ারি, বাংলা‌দে‌শের প্রথম ম্যাচ আমিরাতের বিপক্ষে

প্রকাশিত : ০১ আগস্ট, ২০২৪, ১০:৫২ দুপুর
আপডেট : ০৫ মে, ২০২৫, ০১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে মৎস্য সপ্তাহ-২৪ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

সনত চক্রবর্ত্তী, ফরিদপুর: [২] "নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে 'জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৪' উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা মৎস্য অফিসের আয়োজনে শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরন, উদ্বোধন অনুষ্ঠান, আলোচনাসভা ও মাছচাষে সফলতা অর্জন করায় সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। 

[৩] বুধবার (৩১ জুলাই)দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে বিস্তারিত তুলে ধরে স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা দেবলা চক্রবর্ত্তী।

[৪] উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত-এ খুদার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য সপ্তাহের শুভ উদ্বোধন করেন ফরিদপুর-৪ আসনের সাংসদ মজিবর রহমান চৌধুরী নিক্সন।

[৫] এর আগে তিনি আগত অতিথি ও মৎস্য চাষী, মৎস্য জীবিদের নিয়ে শোভাযাত্রা শেষে উপজেলা স্টাফ কোয়ার্টার সংলগ্ন পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান ও সাবেক অধ্যক্ষ এবিএম ইব্রাহিম খলিল, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুন আল রশিদ। 

[৬] এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জীবাংসু দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দীন, সমাজসেবা কর্মকর্তা মোমিনুর রহমান, নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস, এলজিইডি কর্মকর্তা মোঃ শাহ আলম, উপজেলা মৎস্য অফিস সহকারী রুবেল খান, মাঠ সহায়ক কর্মী ইশতিয়াক আহমেদ অন্তর, সুস্মিতা ধর, মৎস্য চাষী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

[৭] অনুষ্ঠানে মাছ চাষে সফলতার স্বীকৃতি স্বরুপ আলগী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন মোল্লা সহ তিনজনকে সম্মাননা ক্রেষ্ট পুরুষ্কার প্রদান করা হয়। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/আইএফ

  • সর্বশেষ