শিরোনাম
◈ নেপালকে হারিয়ে সিরিজে ২-১এ এগি‌য়ে গে‌লো বাংলাদেশ নারী কাবাডি দল ◈ ফ্যামিলি কার্ডের সুবিধা নিশ্চিতে নির্ভুল তথ্যভাণ্ডার গড়ার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ ◈ মিয়ানমার সীমান্তে ১০৮ কিলোমিটার কাঁটাতারের বেড়া, প্রাথমিক পরিকল্পনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মেসির সঙ্গে ‘প্রতারণা’ করেছে আর্জেন্টিনা: বিবিসির বিশ্লেষণ ◈ ফাইনালে আর্জেন্টিনার এনজোর লাল কার্ড নিয়ে যা বলছে ভিএআর ◈ হামের উপসর্গে আরও পাঁচ মৃত্যু, সিলেটে তিনজন ◈ স্টারমারের স্থলাভিষিক্ত বার্নহাম, ব্রিটেনে নতুন সরকার ◈ বাংলাদেশ রেলওয়েতে যুক্ত হচ্ছে ভারতের তৈরি ২০০ আধুনিক কোচ, বাড়বে যাত্রী পরিবহন সক্ষমতা ◈ জুলাই সনদে ঐকমত্যে পৌঁছাতে রাজনৈতিক দলগুলোর একসঙ্গে বসা উচিত: রিজভী ◈ ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৭২

প্রকাশিত : ০২ মে, ২০২২, ০৫:৪৯ বিকাল
আপডেট : ০২ মে, ২০২২, ০৫:৪৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ঈদের প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়

ফরিদপুর প্রতিনিধি : [২] ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে শহরের কমলাপুর চাঁদমারিতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায়। তবে আবহাওয়া বৈরি হলে ঈদগাহের খোলা ময়দানের পরিবর্তে শহরের চকবাজার জামে মসজিদে সকাল ৭টা ৪৫ মিনিটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। আর সদরপুরের আটরশির বিশ্ব জাকের মঞ্জিলে ঈদের জামাত হবে সকাল ১০টায়। 

[৩] এছাড়া সকাল পৌনে ৮টায় শহরের শাহ্ ফরিদ দরগা মসজিদ ও সরকারি ইয়াসিন কলেজ মাঠে, সকাল ৮টায় পশ্চিম খাবাসপুরে সামসুল উলুম মাদ্রাসা মাঠে ও গোয়ালচামট বায়তুল মোকাদ্দেম জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এর আগে সকাল ৭টায় শহরের ঝিলটুলিতে চৌরঙ্গি জামে মসজিদ ও বদরপুরের মারকাজ জামে মসজিদে ঈদের জামাতের আয়োজন করা হয়েছে।

[৪] জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আকরামুল হক জানান, ফরিদপুরে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইমামতি করবেন চকবাজার জামে মসজিদের খতিব মুফতি মো. কামরুজ্জামান। তিনি জানান, শহরের ২৩টি স্থানে এবার ঈদুল ফিতরের নামায আদায় সহ জেলার ৯টি উপজেলার বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদের জামাত হবে। যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে ঈদুল ফিতর উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

[৫] কেন্দ্রীয় জামাতে থাকছেন না কোনও সাংসদ : ফরিদপুরের চাঁদমারিতে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাতে থাকছেন না সদর আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। শহরবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন জেলা প্রশাসক অতুল সরকার ও পুলিশ সুপার মো. আলিমুজ্জামান।

[৬] খোঁজ নিয়ে জানা গেছে, ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল আলম বুলবুল ও ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন নিজ নিজ এলাকায় ঈদ করবেন। তবে বার্ধক্যজনিত অসুস্থতায় ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী নিজ নির্বাচনী এলাকায় জনগণের মাঝে আসতে পারছেন না বলে জানা গেছে।

[৭] এদিকে, ফরিদপুর পৌর এলাকায় সাত রঙের পতাকা দিয়ে শহরের রাস্তাঘাট ও সড়ক বিভাজন নয়নাভিরামভাবে সাজিয়ে তোলা হয়েছে। জেলার সরকারি ও আধা-সরকারি ভবনসমূহে বর্ণিল আলোকসজ্জা করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিভিন্নস্থানে সতর্কতা হিসেবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়ন করা হবে। ঈদগাহ ময়দানে স্বাস্থ্যসেবা দিতে সিভিল সার্জন কার্যালয় হতে একটি মেডিক্যাল টিম থাকবে।

[৮] পবিত্র ঈদুল ফিতরের দিনে ফরিদপুরের শিশু পরিবার, সেফ হোম, মূক ও বধির বিদ্যালয়, জেলা কারাগার ও হাসপাতালে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়