শিরোনাম
◈ ডলারের বিপরীতে ফের শক্তিশালী ইউয়ান  ◈ তিন বছরে ৪০০-এর বেশি গার্মেন্টস বন্ধ, কারণ জানালেন বাণিজ্যমন্ত্রী ◈ আসিফ মাহমুদের দায়িত্বকালে নিয়োগ-বদলির নথি চেয়েছে দুদক ◈ দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান রাষ্ট্রপতির ◈ ‘চাঁদে গেলেও নোয়াখালী পাওয়া যায়’, বিভাগ দাবিতে ডেপুটি স্পিকারের রসিকতা (ভিডিও) ◈ পুলিশকে বিচারবহির্ভূত হত্যা ও মিথ্যা মামলা বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ রাষ্ট্রপতির ◈ সিটি কর্পোরেশনের বড় সিদ্ধান্ত ঢাকার হকারদের নিয়ে ◈ বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টোপথে চলার অভিযোগে মামলা! ◈ ৮ কোম্পানির ১৪ কাশির সিরাপে মাদক উপাদান, প্রেসক্রিপশন ছাড়া বিক্রি বন্ধের উদ্যোগ!

প্রকাশিত : ১১ জুলাই, ২০২৪, ০৪:৪২ দুপুর
আপডেট : ০৭ এপ্রিল, ২০২৫, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানিকগঞ্জে চার ব্যবসায়ীকে ভোক্তার জরিমানা 

শুভংকর শুভ, হরিরামপুর: [২] মানিকগঞ্জের হরিরামপুরের বিভিন্ন বাজারে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে চার ব্যবসায়ীকে ৩২ হাজার জরিমানা করা হয়েছে। ১১ জুলাই (বৃহস্পতিবার) সকাল ১০ দিকে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল।

[৩] জানা যায়, উপজেলার ঝিটকা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করায় নয়ন বেকারীকে ১০ হাজার টাকা, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় মাহিন হোমিও হলকে ৫ হাজার টাকা, লেছড়াগঞ্জ বাজারে নকল প্রসাধনী রাখার দায়ে সাথী কসমেটিকসকে ৫ হাজার টাকা ও বলড়া বাজারে মা মিষ্টান্ন ভান্ডারকে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখা ও তৈরির দায়ে ১২ হাজার টাকা জরিমানা করা হয়।

[৪] এ বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের মানিকগঞ্জ জেলার সহকারী পরিচালক আসাদুজ্জামান খান রুমেল জানান, ঝিটকা বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা না থাকায় ও ক্ষতিকারক কেমিক্যাল ব্যবহার করায় নয়ন বেকারী, মেয়াদোত্তীর্ণ ঔষধ রাখায় মাহিন হোমিও হল, নকল প্রসাধনী রাখার দায়ে সাথী কসমেটিকস ও অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখা ও তৈরির দায়ে বলড়া বাজারে মা মিষ্টান্ন ভান্ডারকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকারের এ অভিযান অব্যাহত থাকবে।

[৫] অভিযানে উপজেলা সেনেটারী অফিসার আতিউর রহমানসহ ৭ থেকে ৮ জন সঙ্গীয় ফোর্স সহযোগিতা করেন। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ