শিরোনাম
◈ একই পুরুষকে বিয়ে করলেন তিন বোন! বহুবিবাহ নিয়ে কী বলছে ভারতের আইন? (ভিডিও) ◈ হেফাজত হত্যাযজ্ঞ: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল ◈ জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত ◈ যুক্তরাষ্ট্রে খাবার উৎসবে বন্দুক হামলা, নিহত ২, আহত অন্তত ৫ ◈ আশ্রয় চাওয়া বাংলাদেশীদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপীয় পাঁচ দেশ ◈ আগামী আইপিএলে শাহরুখ খা‌নের দল নাইটরাইডা‌র্সে খেলবেন পাকিস্তা‌নের উসমান তা‌রিক ◈ নিট প্রশ্নফাঁসের জেরে পরীক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারে ভারতের সরকার, গঠিত বিশেষজ্ঞ প্যানেল মহাকাশ বিজ্ঞানীও নেওয়া হয়েছে ◈ জিম্বাবু‌য়ে‌কে হোয়াইটওয়াশ কর‌লো ভারত ◈ আন্দোলনের সময় মোদিকে লক্ষ্য করে সামাজিক মাধ্যমে আপত্তিকর পোস্ট, ব্যবস্থা নিতে মাঠে দিল্লি পুলিশের ◈ আমার চুল টেনে ধরে শরীরের বিভিন্ন জায়গায় লাথি মারেন, হাত-পা বেঁধে গলা চেপে ধরা হয়েছিল: ঘটনার বর্ণনায় কাঁদলেন অভিনেত্রী স্নিগ্ধা

প্রকাশিত : ১৭ মে, ২০২৪, ০৬:৪৫ বিকাল
আপডেট : ১৭ মে, ২০২৪, ০৬:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌর বিদ্যুৎ কেন্দ্রর ৬’শ একর জমি অধিগ্রহণ বন্ধের দাবি

কাওসার হামিদ,তালতলী(বরগুনা): [২] বরগুনার তালতলীর বরবগী ইউনিয়নের ৫টি গ্রামে মিলেয়ে ৬’শ একর জমিতে ২০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের উদ্যোগ নিয়েছে নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের হয়ে স্থানীয় প্রভাবশালী একটি মহলের বিরুদ্ধে জমি বিক্রির জন্য মালিকদের ওপর চাপ সৃষ্টির অভিযোগ উঠেছে। তিন ফসলি জমিতে সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

[৩] শুক্রবার (১৭ মে) বেলা ১১ টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের আগাঠাকুর পাড়া গ্রামে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ঐ এলাকার প্রায় কয়েক হাজার নারী-পুরুষ আংশগ্রহন করেন। এ সময় এলাকাবাসীল পক্ষে বক্তব্য রাখেন, তালতলী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মিয়া মোস্তাফিজুর রহমান, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া আলম মুন্সী, কৃষক নেতা শাহজাহান টুকু ও শাহীন আলম প্রমুখ।

[৪] এ মানববন্ধনে বক্তারা বলেন, প্রকল্পের জন্য প্রাথমিকভাবে যে জমি নির্বাচন করা হয়েছে। সেগুলো সবই তিন ফসলি। এই ফসলি জমি অধিগ্রহন করে প্রকল্প স্থাপন করলে কৃষির ওপর নির্ভরশীল শিকারীপাড়া,আগাঠাকুর পাড়াসহ ৫টি গ্রামের কয়েক হাজারেরও বেশি মানুষ কর্মহীন হয়ে পড়বেন। গ্রামের অধিকাংশ মানুষ কৃষক হওয়ায় অন্য কোথাও চাকরির সুযোগও নেই। এ জন্য তিন ফসলি কৃষি জমি তারা হারাতে চায় না। প্রধানমন্ত্রী কাছে এলাকাবাসীর দাবি তাদের কৃষি জমি যাতে নষ্ট করা না হয়।

[৫] এই সৌরবিদ্যুৎ প্রকল্পের প্রস্তাবিত ৬০০ একর এর ভেতরে ৫৫ শতাংশই তিন ফসলি কৃষিজমি। এ ছাড়া ২৫ শতাংশ বসতভিটা ও বাকি ২০ শতাংশ বাগান ও অন্যান্য স্থাপনা। মাঠের জমিতে সব ধরনের ধান, পাট, গম, আলু, ভুট্টা, বাদাম,ডাল ও বিভিন্ন ধরনের শীতকালীন ও গ্রীষ্মকালীন শাকসবজি চাষ করা হয়। গ্রামের প্রায় শতভাগ বাসিন্দা প্রত্যক্ষভাবে কৃষির ওপর নির্ভর করে জীবন-জীবিকার স্বপ্ন দেখেন। ভূমিহীনরা অন্যের কৃষিজমি বর্গা নিয়ে চাষাবাদ করে সংসার চালান। এই জমি অধিগ্রহণ করা হলে সাধারণ মানুষসহ কৃষক পরিবারগুলো অপূরণীয় ক্ষতির মুখে পড়বে। যাতে  তিন ফসলি জমি অধিগ্রহন না করা হয় সে জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

[৬] স্থানীয়দের অভিযোগ এই কম্পানীকে জমি অধিগ্রহন করে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ৬’শ একর জমি দখল নিতে অপচেষ্টা চালিয়ে যাচ্ছে কিছু প্রভাবশালী লোকজন। কৃষি জমিতে এই প্রকল্প বাস্তবায়ন হলে আগাঠাকুর পাড়া ও শিকারীপাড়া গ্রামের কৃষি জমি বলে কিছুই থাকবে না। 

[৭] তালতলী উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা বলেন, ঐ এলাকায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য প্রাথমিকভাবে জমি নির্ধারণ করা হয়েছিলো। সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠান নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানির সংশিষ্টদের সাথে স্থানীদের একটি বৈঠক হয়েছে। সেখানে স্থানীয়দের দাবি তিন ফসলি জমিতে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন যাতে না করা হয়। স্থানীয়দের দাবির বিষয়টি সৌরবিদ্যুৎ স্থাপনকারী প্রতিষ্ঠান আমলে নিবেন আশাকরি। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়