শিরোনাম
◈ অনলাইন বিজ্ঞাপনের আড়ালে ইসরায়েলের বিশ্বজুড়ে নজরদারি, বাদ যায়নি পেন্টাগন-ন্যাটো-জাতিসংঘও ◈ ল্যাবে তৈরি ভয়ংকর মাদক ‘কুশের’ ভয়ংকর বিস্তার, আসক্ত হচ্ছে শিক্ষিত তরুণরা ◈ সংসদ ভবন প্রাঙ্গণ পরিদর্শনে প্রধানমন্ত্রী, পরিচ্ছন্নতা ও সংস্কারের নির্দেশ ◈ দেশভাগের ৭৯ বছর পর ব্রহ্মপুত্র দিয়ে বাংলাদেশে পণ্য পাঠাল ভারত ◈ জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হতে যাচ্ছে ভারত: আইএমএফ ◈ ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড, হাসপাতালে ভর্তি ১,৯৪৩ ◈ মালয়েশিয়ায় ১০ হাজার বাংলাদেশি কর্মী বিনা খরচে নিয়োগ, অনুমোদন পাচ্ছে ৩৩৮ এজেন ◈ সংরক্ষিত নারী আসনের উপনির্বাচন: শুক্রবার থেকে মনোনয়ন ফরম বিতরণ করবে বিএনপি ◈ কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ◈ গাজীপুরে স্বামীকে পাশের ঘরে আটকে গার্মেন্টসকর্মীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

প্রকাশিত : ০৪ এপ্রিল, ২০২৪, ০১:১৪ দুপুর
আপডেট : ০৪ এপ্রিল, ২০২৪, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্কুলের ফ্যান চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু

আজিজুল ইসলাম, রায়পুরা: [২] নরসিংদীর রায়পুরায় রাতে একটি স্কুলের সিলিং ফ্যান চুরি করতে গিয়ে গণপিটুনিতে আল আমিন (৩৪) নামে এক যুবক নিহত হয়েছে। 

[৩] গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে আহত ওই যুবককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা শেষে বাড়িতে আনার পর মৃত্যু হয়েছে বলে জানান স্বজনরা।

[৪] রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের লোচনপুর এমএফ আইডিয়েল হাই স্কুলে ঘটনাটি ঘটে। নিহত আল আমিন একই ইউনিয়নের চাঁন মিয়ার ছেলে।

[৫] গণপিটুনিতে ওই যুবকের মৃত্যুর বিষয়টি সাংবাদিকদের মুঠোফোনে নিশ্চিত করেন উত্তর বাখর নগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাবিবুল্লাহ হাবিব। 

[৬] পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাত ২টার দিকে লোচনপুর বাজার সংলগ্ন এমএফ আইডিয়েল হাই স্কুলের একটি কক্ষে সিলিং ফ্যান চুরি করতে যান যুবক আল আমিন। স্কুলটিতে সিসিটিভি ক্যামেরা থাকায় ঘরে বসেই ওই ঘটনা ফোনে দেখতে পান প্রধান শিক্ষক বিপ্লব মিয়া। পরে তিনি লোকজন নিয়ে চোরকে আটক করেন। সকালের দিকে উত্তেজিত লোকজন ওই যুবককে গণপিটুনি দিয়ে দুপুরে তাঁর স্বজনদের জিম্মায় ছেড়ে দেয়। বিকেলে আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা করিয়ে বাড়িতে আনার পর মারা যান তিনি।

[৭] নিহতের ভাতিজা সুজন মিয়া মুঠোফোনে জানান, আল আমিন আগে থেকেই চুরি পেশায় জড়িত এবং চুরির টাকায় মাদক সেবন করতেন। পাঁচ বছর আগে দুর্ঘটনায় স্ত্রীর মৃত্যুর পর আর বিয়ে করনেনি তিনি। দুই সন্তানকে নিয়েই ছিল তাঁর সংসার। গতরাতে লোচনপুরে একটি স্কুলে চুরি করতে গিয়ে ধরা পড়লে লোকজন গণপিটুনি দেয়। এতে আল আমিনের কোমরসহ সারা শরীরে আঘাত পান। পরে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়িতে আনার পর মারা যান তিনি।

[৮] এ বিষয়ে জানতে বুধবার রাত সাড়ে ১০টার দিকে এমএফ আইডিয়েল হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব মিয়ার ফোনে একাধিক বার কল দিলেও রিসিভ করেননি তিনি। ফলে ঘটনা সম্পর্কে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

[৯] রায়পুরা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল হালিম সাংবাদিকদের বলেন, চুরির ঘটনায় ওই যুবককে মারধর করা হয়। আহত যুবককে তার মায়ের জিম্মায় দিয়ে দেওয়ার পর মৃত্যু হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ