শিরোনাম
◈ ডিপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ০৩ এপ্রিল, ২০২৪, ০৪:০৩ দুপুর
আপডেট : ০৩ এপ্রিল, ২০২৪, ০৪:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭ হাজার দুঃস্থ মহিলা পেলেন সাবেক এমপি এনামুল হকের ঈদ উপহার 

জিল্লুর রহমান, বাগমারা (রাজশাহী): [২] পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বাগমারার ৭ হাজার দুস্থ মহিলাদের মাঝে ঈদ উপহার স্বরুপ একটি করে শাড়ি বিতরণ করেন বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। প্রতি বছর তিনি ব্যক্তিগত উদ্যোগে শাড়ি বিতরণ করে থাকেন।

[৩] আজ (৩ এপ্রিল) বুধবার সকালে বাগমারার ১৬ ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রায় ৭ হাজার মহিলারাদের মাঝে শিকদারীস্থ সালেহা ইমারত কোল্ড স্টোরেজ প্রাঙ্গণে শাড়ি বিতরণ করা হয়। 

[৪] শাড়ি বিতরণের কালে ইঞ্জিনিয়ার এনামুল হক বলেন, পবিত্র ঈদ-উল-ফিতরের দিনে কেউ যেন আনন্দ থেকে বাদ না পড়ে সে জন্যই সর্বস্তরের মহিলাদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়। এটা শুধু একটা শাড়ি নয় এর মাধ্যমে সবার সাথে আনন্দ ভাগাভাগি করে নেয়া। বাগমারাবাসীকে আমি আমার পরিবারের সদস্য মনে করি। তাই পরিবারের সদস্যদের কিছু দিতে পারার যে আনন্দ সেটা বলে বোঝানো যাবে না। এক কথায় পবিত্র ঈদ-উল-ফিতরের যে আনন্দ আর খুশি সেটা বিনিময় করা। আমি আপনাদের পাশে আছি এবং থাকবো। 

[৫] এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, সদস্য হাচেন আলী, শাফিনুর নাহার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শাহিনুর খাতুন, সাবেক জেলা পরিষদ সদস্য নার্গিস বেগম, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ ফৌজদার, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ম্যানেজার হিসাব সোহরাব হোসেন মাসুম প্রমুখ। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ