শিরোনাম
◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলা‌দে‌শের আপাতত জায়গা হচ্ছে না, বুঝিয়ে দিল পাকিস্তান! ◈ তারেক রহমান ভারত সফরে আগ্রহী, তবে আগে চূড়ান্ত করতে হবে এজেন্ডা: দ্য হিন্দুর প্রতিবেদন ◈ সংবাদমাধ্যমের অবদানেই আজকের অবস্থান, ফ্রি মিডিয়ার আশ্বাস তথ্যমন্ত্রীর ◈ ভারতের কাছে ১৯ গোল হজম কর‌লো পাকিস্তান ◈ ক্যারিবীয় প্রিমিয়ার লিগের অভিষেকেই দলকে জেতালেন মে‌হেদী মিরাজ ◈ বিলুপ্ত হলো র‍্যাব, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বিল সংসদে পাস ◈ ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন ◈ নদ-নদীর পানি বৃদ্ধি, প্লাবিত হতে পারে পাঁচ জেলার নিম্নাঞ্চল: পাউবো ◈ ‘বন্ধু’ আমিরাতের ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ডাক, সঙ্গে আরও ৭ মুসলিম দেশ ◈ দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক, আইনের আওতায় আনতে হবে : রাষ্ট্রপতি

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ০৬:৫৫ বিকাল
আপডেট : ১১ জুন, ২০২৩, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুকুরের মুখ থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

মোস্তাফিজুর রহমান: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের প্রবেশ গেট সংলগ্ন আর এস হোটেলের সামনে সড়কে কুকুরের মুখে ছিল মৃত নবজাতকের মৃতদেহ। মৃত ছেলে নবজাতকটির বয়স আনুমানিক একদিন হতে পারে।

বিষয়টি জানিয়ে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) নুরে আলম বলেন, ট্রিপল নাইনে খবর পেয়ে শনিবার বিকেল পাঁচটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগের প্রবেশ গেট সংলগ্ন ফুটপাত থেকে নবজাতকটিকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক নবজাতক টিকে মৃত ঘোষণা করে।

কেবা কাহারা ফুটপাতে নবজাতকটিকে ফেলে রেখে যায়। নবজাতকটির মৃতদেহ মর্গে রাখা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

পথচারীর বরাত দিয়ে এস আই আরো বলেন বলেন, শুনেছি নবজাতকটিকে একটি কুকুর মুখে করে রাস্তায় হাঁটছিল সেখানে পথচারী ও ফুটপাতের দোকানিরা মুখ থেকে ছাড়িয়ে রাখে। পরে ট্রিপল নাইনে ফোন দেয়।

পথচারী নাদিম ইসলাম বলেন, আর এস হোটেলের সামনে সড়কে একটি কুকুর নবজাতক টিকে মুখে কামড়িয়ে দৌড়াচ্ছিল । সে সময় ঢামেকের সামনে ফুটপাতের দোকানিরা দেখতে পেয়ে পুকুরটিকে লাঠি দারা আঘাত করে নবজাতক টিকে উদ্ধার করে ট্রিপল নাইনে ফোন দেয়।

পরে পুলিশ এসে ওই নবজাতকটিকে উদ্ধার করে ঢামেকের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক নবজাতক টিকে মৃত ঘোষণা করেন।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ