শিরোনাম
◈ বলিউড অভিনেতা ইমরান খানকে কেন ভারত ছাড়তে বলা হলো, যা বললেন বিজেপির কিরিট সোমাইয়া ◈ প্রিপেইড বিদ্যুৎ মিটারে ০.৫% রিবেট দিচ্ছে সরকার, বিল সাশ্রয়ে যেসব সুবিধা পাবেন গ্রাহকরা ◈ সৌদি আরবে মক্কার মসজিদে ‘অনৈতিক কাজের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর ◈ বিদেশে ইউনূস-আখতার-বাঁধনসহ বাংলাদেশিদের হেনস্তা, প্রশ্নের মুখে দূতাবাসের ভূমিকা ◈ চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে ইউক্রেন যুদ্ধে পাঠানোর অভিযোগ, ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু ◈ ঢাকা-পাবনা ও ঢাকা-খুলনা রুটে নতুন ট্রেন, ভারত থেকে আসছে ২০০ কোচ; প্রথম চালানে এল ১৮টি, থাকছে বেবি কেয়ার রুম ও প্রার্থনাকক্ষ ◈ ভিউ-লাইক আর টাকার লোভে অন্যকে অপমান, বিবেক কোথায় আমাদের? এমনটা যদি আপনার মা কিংবা বোনের সঙ্গে ঘটত: মেহজাবীন চৌধুরী ◈ পশু জবাই নিয়ে বিতর্কিত বিজ্ঞপ্তি, দুঃখ প্রকাশ জবি প্রশাসনের ◈ হালান্ডের রেকর্ডের রাতেও ইতিহাদে পিএসজির জয় ◈ এক পদে দুই বেতন, ফিফা সভাপ‌তি ইনফান্তিনোকে ঘিরে নতুন বিতর্ক

প্রকাশিত : ০৮ জুন, ২০২৩, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৮ জুন, ২০২৩, ০৪:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণখানে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৩

রফিকুল ইসলাম মিঠু, উত্তরা (ঢাকা): রাজধানীর দক্ষিণখানে পৃথক স্থানে অভিযান চালিয়ে ইয়াবা, মদ ও ফেনসিডিলসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১ এর একটি আভিজানিক দল। দক্ষিণখানের তালতলা এলাকায় বুধবার (৭ই জুন) সন্ধ্যা ৭টায় ও সংগ্রামী সরণি রোডে রাত ৯টায় পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন— মাদক কারবারি সেলিম রেজা (৪৩), সাঈদ ভূঁইয়া (৪৫) ও মো. রাজু (২৮)। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে ২৭ বোতল ফেনসিডিল, ১০০ পিছ ইয়াবা ও ৬৩ বোতল বিদেশি মদ জব্দ করা হয়। 

র‍্যাব-১ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার (মিডিয়া অফিসার) মো. পারভেজ রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণখানের তালতলা থেকে ২৭ বোতল ফেনসিডিল ও ১০০ পিছ ইয়াবাসহ সেলিম রেজা ও সাইদ ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক কারবারের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল ও দুটি মোবাইল জব্দ করা হয়।

তিনি জানান, দক্ষিণখানের সংগ্রামী রোডের জিয়া উদ্দিনের টিনশেড ঘরে রাত ৯টার দিকে অভিযান চালিয়ে ৬৩ বোতল বিদেশি মদসহ রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত রাজু নোয়াখালীর দুলাল মিয়ার ছেলে। 

সিনিয়র এএসপি পারভেজ রানা বলেন, মাদকসহ তিনজন গ্রেপ্তারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। সম্পাদনা: নাহিদ হাসান

প্রতিনিধি/এনএইচ

  • সর্বশেষ