শিরোনাম
◈ পাহাড়ি আম-আনারসসহ কৃষিপণ্য রপ্তানিতে বড় সম্ভাবনা, চাঁদাবাজি বন্ধে গুরুত্ব সরকারের ◈ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের ফ্লাইট স্থগিত করল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ◈ ২০২৭ সালের পবিত্র রমজান রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত ◈ দিল্লি পুলিশের হেফাজত থেকে মুক্ত কেজরিওয়াল-মমতা, আটককে ‘অপহরণ’ বললেন তৃণমূল নেত্রী ◈ সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা, আহত বহু যাত্রী; বাতিল বহু ফ্লাইট ◈ আবুধাবি টেস্ট, বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে লড়‌ছে আফগা‌নিস্তান, এখ‌নো ১৩৫ রানে পিছিয়ে ◈ যুক্তরাষ্ট্রে পেনসিলভানিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, শিশুসহ নিহত ৯ ◈ ফেসবুকে পরিচয় কে এই রাজু, ১৭ দিনের সম্পর্কের পর কক্সবাজার থেকে ফেরার পথে কী ঘটেছিল স্কুলছাত্রীর সঙ্গে ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি চুক্তি: বাংলাদেশের লাভ কতটা, ঝুঁকি কোথায়? ◈ কোনো দেশের মুখাপেক্ষী নয়, সমমর্যাদার অংশীদার হতে চায় বাংলাদেশ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত : ২৫ মে, ২০২৩, ০৫:১১ বিকাল
আপডেট : ২৫ মে, ২০২৩, ০৫:১১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীর শাজাহানপুরে মেয়ের সাথে অভিমানে মায়ের আত্মহত্যা

মোস্তাফিজ রহমান: রাজধানীর শাজাহানপুরের গুলবাগে মেয়ের সাথে অভিমানে সুমি আক্তার (৩৫) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন। দাবি স্বজনদের। 

বৃহস্পতিবার (২৫,মে) দুপুর সোয়া দুই টার দিকে এ ঘটনাটি ঘটে।

স্বজনরা তাকে উদ্ধার করে বিকেল ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মৃতার বাবা আব্দুল জলিল জানান, সুমির মেয়ে মাহি আক্তার(৯) অতিরিক্ত দুষ্টামি করে সব সময় খেলাধুলা করে। এ নিয়ে মেয়েকে মারপিট রাগারাগি করে। পরে সবার অগোচরে রুমের মধ্যে দরজা বন্ধ করে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দেয়। পরে ডাকাডাকি করে কোন সারাশব্দ না পেয়ে দরজার ছিটকানি ভেঙ্গে ঝুলন্ত অবস্থা দেখতে পাই।

আশপাশের লোকজনের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জলিল আরো বলেন, মেয়ের সাথে অভিমান করে এ ঘটনাটি ঘটিয়েছে এছাড়া অন্য কোন কারণ নেই বলেও তিনি জানান।

শাজাহানপুর থানার উপ পরিদর্শক এসআই আশিকুজ্জামান পরিবারের বরাত দিয়ে  বলেন, মৃতার মেয়ের সাথে রাগারাগি করে অভিমানে গলায় ফাঁস দেয় সুমি পরিবার থেকে জানতে পেরেছি। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে ভাবে জানা যায়, সে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।

মৃতা সুমি ভোলা জেলার লালমোহন উপজেলার চরলক্ষ্মী গ্রামের আব্দুল জলিলের মেয়ে। তার স্বামীর নাম মৃত পায়েল খান। বর্তমানে, গুলবাগে একটি বাড়ির ছয় তলায় পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন। সম্পাদনা: সঞ্চয় বিশ্বাস

এমআর/এসবি২

  • সর্বশেষ