শিরোনাম
◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান ◈ ফ্লাইট অ্যাটেনডেন্টকে কামড়, বিমানবন্দর থেকে গ্রেপ্তার হলিউড অভিনেত্রী ◈ বাংলাদেশে নতুন জঙ্গি সংগঠন ‘ইতেহাদুলউম্মাহ’, বিদেশি যোগসূত্র খতিয়ে দেখছেন গোয়েন্দারা (ভিডিও) ◈ নিউইয়র্কে অপ্রীতিকর ঘটনার পর এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন লামিয়া মোর্শেদ ◈ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি নীতিমালা প্রকাশ: প্রথম শ্রেণিতে লটারি, দ্বিতীয়-নবম শ্রেণিতে লিখিত পরীক্ষা ◈ সংবিধান সংশোধনে বিরোধী দলকে আবারও আলোচনায় আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ◈ বাংলাদেশের সমুদ্রসীমায় তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের নথি কিনেছে ৩ বিদেশি কোম্পানি ◈ জমি জটিলতায় দুই বছরেও খনন হয়নি সিলেটের ২ গ্যাস কূপ, ঝুঁকিতে ৫৬ বিসিএফ গ্যাস উৎপাদন! ◈ ঢাকা-কুমিল্লা উড়াল রেলপথে ব্যয় ৮৪ হাজার কোটি টাকা, কমবে চট্টগ্রামের দূরত্ব

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৩, ১২:০২ রাত
আপডেট : ২০ মার্চ, ২০২৩, ০২:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শাকিব খানের অভিযোগ খতিয়ে দেখবে ডিবি: হারুন

মারুফ হাসান: রহমত উল্ল্যাহ নামের কথিত এক প্রযোজকের বিরুদ্ধে ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খানরে অভিযোগ খতিয়ে দেখবে ডিবি বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদ।

রোববার শাকিব খান ডিবি কার্যালয় থেকে বেরিয়ে যাওয়ার পরই সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমনটাই জানিয়েছেন ডিবি প্রধান। 

তিনি বলেন, ‘তিনি (শাকিব খান) ফোনে বলেন- ডিবি পুলিশ অনেক চাঞ্চল্যকর ঘটনা তদন্ত করে, তার একটি ব্যক্তিগত অভিযোগ রয়েছে সেটি তিনি আমাদের জানাতে চান। এরপর একটি লিখিত অভিযোগসহ ডিবি কার্যালয়ে আসেন নায়ক শাকিব।’

ডিএমপির গোয়েন্দা প্রধান হারুন আরও বলেন, ‘আবেদনে শাকিব দাবি করেছেন- রহমত উল্ল্যাহ কোনও প্রযোজক না। রহমত উল্ল্যাহ প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা ও প্রপাগান্ডা ছড়িয়েছেন। আমি বলেছি, আপনি লিখিত আবেদন দিয়ে যান, আমরা সেটা খতিয়ে দেখব, তদন্ত করে দেখবো। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিললে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো। ’

নায়ক শাকিব খান আমাদের কাছে দ্রুত এসেছেন এই কারণে তিনি আশঙ্কা করেছেন যে, যার বিরুদ্ধে তার অভিযোগ সেই কথিত প্রযোজক রহমত উল্ল্যাহ দেশ ছেড়ে পালাতে পারেন, এরকম কথা তিনি নাকি শুনেছেন। নায়ক শাকিব খানের দাবি, রহমত উল্ল্যাহ কোনও প্রযোজক না, তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে। তার দাবি, রহমত উল্ল্যাহ যেন পালাতে না পারে। আমরা বলেছি আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখবো। বাংলাদেশে আছে কি না তাও তদন্ত করে দেখা হবে।

এমএইচ

  • সর্বশেষ