শিরোনাম
◈ জ্বালানি তেলের খোঁজে দৌড়ঝাঁপ, বিকল্প উৎস বের করা চ্যালেঞ্জ ◈ ফিফা সভাপতি বল‌লেন, বিশ্বকাপে ইরান দল‌কে স্বাগত জানাবে যুক্তরাষ্ট্র ◈ মধ‌্যপ্রা‌চ্যে সংঘা‌তের কার‌ণে এখ‌নো ভার‌তে আটকা দ‌ক্ষিণ আ‌ফ্রিকা ও ও‌য়েস্ট ই‌ন্ডি‌জের ক্রিকেটাররা ◈ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন এলাকায় ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত ◈ কবে চালু হবে শাহজালালের থার্ড টার্মিনাল, জানালেন প্রতিমন্ত্রী ◈ আজ রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন ◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ

প্রকাশিত : ১০ আগস্ট, ২০২২, ১২:১৫ রাত
আপডেট : ১০ আগস্ট, ২০২২, ১২:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে ট্রান্সফরমার বিস্ফোরণে ৪ শ্রমিক দগ্ধ

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

মোস্তাফিজুর রহমান: রাজধানীর শ্যামপুরে ঢাকা ম্যাচ এলাকায় ট্রান্সফরমার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (৯ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

রাত ৮টার দিকে তাদেরকে ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন, রতন (৩৫), সুনিল (৪০), রনি (২৯), আকাইদ (২২)। তারা ঢাকা ম্যাচ এলাকার কালাম স্টিল মিলসের কর্মচারী।

আহতদের হাসপাতালে নিয়ে আসা সুমন জানান, কাজ শেষে সন্ধ্যার দিকে তারা গোসল করছিলেন। সেখানে হঠাৎ ট্রান্সফরমার বিস্ফোরণ ঘটে। এসময় তারা ওই ট্রান্সফরমারের নিচে ছিলেন। বিস্ফোরণের পর ট্রান্সফরমারের ভেতরে থাকা গরম দাহ্য পদার্থ তাদের শরীরে পড়ে। এতে তারা দগ্ধ হন। দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. আইয়ুব হোসেন বলেন, ‘শ্যামপুর থেকে চার শ্রমিককে আনা হয়েছে। তারা ইলেকট্রিক বার্ন। তাদের শরীরে ৫-২৫ শতাংশ দগ্ধ হয়েছে।’

তিনি বলেন, ‘দগ্ধদের মধ্যে রনি ও আকাইদ নামে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হবে। অন্য দুজনকে ভর্তি করা হবে। আশঙ্কাজনক দুজন হলেন- রতন ও সুনীল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়