শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ০৪:৫৪ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামপুরায় বাংলাদেশ টেলিভিশন গেটে আগুন, ক্যান্টিন-গাড়ি ভাঙচুর

মাসুদ আলম: [২] রাজধানীর রামপুরায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) গেটে আগুন দিয়েছেন আন্দোলনকারীরা। এ সময় তারা টেলিভিশন ভবনের ক্যান্টিন, রিসিপশন, পার্কিংয়ে থাকা গাড়ি ও বাইক ভাঙচুর করা হয়। 

[৩] বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টায় এ ঘটনা ঘটে। 

[৪] প্রত্যক্ষদর্শীরা জানায়,  হঠাৎ করেই উত্তেজিত কিছু আন্দোলনকারী বিটিভি ভবনের মূল ফটক ভেঙে প্রবেশ করে। এ সময় পার্কিংয়ে থাকা গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এছাড়াও ভবনের ক্যান্টিন এবং রিসিপশনে আগুন দেওয়া হয়। 

[৫] এদিকে সকাল থেকে রামপুরা সড়ক অবরোধ করে শাটডাউন পালন করছিলেন আন্দোলনকারীরা। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট চালিয়ে ছত্রভঙ্গ করে। এরপর পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষ চলে। সম্পাদনা: এম খান

এমএ/আইকে/এনএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়