শিরোনাম
◈ নামিবিয়ার কাছে পরাস্ত হওয়ার পর জিম্বাবুয়েকে হারিয়ে ঘুরে দাঁড়াল দ‌ক্ষিণ আ‌ফ্রিকা  ◈ সি‌লে‌টের দক্ষিণ সুরমায় পূর্ণাঙ্গ স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা আছে: ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ প্রজ্ঞাপনের আগেই জানা গেল সম্ভাব্য পে-স্কেল, কার বেতন কত ◈ জমি, পরকীয়া, মাদক ও ছিনতাই: দুই সপ্তাহে ৯ খুন রংপুরে ◈ হত্যার পর ছাদজুড়ে পানি ঢালল কে? রংপুরের ঘটনায় নতুন মোড় ◈ কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমায়, ডুবছে রাঙামাটির ঝুলন্ত সেতু ◈ ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে প্রধানমন্ত্রীর বার্তা ◈ ইরানের হুমকির পর ঘরবন্দি ট্রাম্পপুত্র ব্যারন, কাটছে অন্তর্মুখী জীবন ◈ কনটেইনার পরিবহন বাড়লেও সেরা ১০০ বন্দরে ৬৮তম চট্টগ্রাম ◈ সৌরবিদ্যুৎ নিয়ে সরকারের পরিকল্পনা কী এবং কোন পাঁচ বিষয় চ্যালেঞ্জ হতে পারে?

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২২, ০৮:২৩ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২২, ০৮:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শপথ নিলেন টেলিপ্যাবের নির্বাচিত নতুন কমিটি

মনিরুল ইসলাম: [২] শপথ নিলেন টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (টেলিপ্যাব) নতুন কমিটির নেতৃবৃন্দ।

[৩] বৃহস্পতিবার ২৪ মার্চ রাজধানীর এক স্থানীয় হোটেলে সভাপতি মনোয়ার পাঠানকে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার কামাল বায়েজিদ। এরপর সভাপতি বাকিদের শপথ পড়ান।

[৪] শপথ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ২০২২-২০২৪ মেয়াদের নির্বাচন প্রস্তুতি কমিটির আহবায়ক ইরেশ যাকের।

[৫] অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনয় শিল্পী সংঘ, ডিরেক্টর গিল্ডসহ টেলিভিশন নাটক-অনুষ্ঠান সংশ্লিষ্ট সংগঠনের অনেক নেতাকর্মী। তাদের মধ্যে সালাহউদ্দিন লাভলু, ইরেশ যাকের, মাজনুন মিজান, রাশেদ মামুন অপু, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু প্রমুখ।

[৬] স্বাগত বক্তব্য শেষে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ পর্ব। সভাপতি মনোয়ার পাঠানের কাছে শপথ গ্রহণ করেছেন সাধারণ সম্পাদক সাজু মুনতাসির, সহসভাপতি পদে কাজী নয়ন, মিতু, কাজী সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ আলমগীর, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক অনন্য ইমন, সাংগঠনিক সম্পাদক ফকরুদ্দিন ছোটন, অর্থ সম্পাদক কে সি পাল, দফতর সম্পাদক নাহিদ নিয়াজী রিপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক এম এস কে সানজিদ খান প্রিন্স, ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক জাকির খান, আর্কাইভ বিষয়ক সম্পাদক এস এম মাসুদ করিম (সুজন), আন্তর্জাতিক সম্পাদক এম রেজাউল করিম সজল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. সায়েম মিয়া।

[৭] কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিয়েছেন জিনাত হাকিম, বাবুল আহমেদ, কামাল খান, আনসারুল আলম লিংকন, কাজী আবু বকর সিদ্দিকী (কাজী রিটন), শেখ রুনা, সোহেল আরমান, আইনুল হক আদিল, সঞ্জয় রাজ, মনির পারভেজ।

[৮] আইন বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার অলোরা আফরিন নেপালে থাকায় তিনি আজ শপথ নেননি।

[৯] উল্লেখ্য, গত ১৯ মার্চ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয় টেলিপ্যাবের নির্বাচন। এবারের টেলিপ্যাবের নির্বাচনে ২৩৯ জন ভোটারদের মধ্যে ভোট প্রদান করেছেন ২৩২ জন। নতুন কমিটির জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ২২টি পদে বিজয়ের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজয়ী হয়েছে মনোয়ার-সাজু সমমনা প্যানেল। তাদের এবারের স্লোগান ছিল ‘আমি না আমরা’।

  • সর্বশেষ