শিরোনাম
◈ আওয়ামী লীগ দুর্গের ২৮ আসন এবার বিএনপির জয়ের পাল্লা ভারী ◈ নিউক্যাসলকে হারিয়ে ম্যানচেস্টার সিটি লিগ কা‌পের ফাইনালে ◈ অ‌স্ট্রেলিয়ান প‌্যাট কা‌মিন্স বাংলাদেশের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার আশায় ◈ ‘খেলার মাঠে রাজনীতি নয়’: বাংলাদেশের পক্ষে সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছি : পাকিস্তানের প্রধানমন্ত্রী ◈ নাইজেরিয়ায় বন্দুকধারীদের তাণ্ডব: এক গ্রামেই ১৬২ জনকে হত্যা, পুড়িয়ে দেওয়া হলো রাজপ্রাসাদ ◈ জরিপ: আওয়ামী লীগের ৪৮ শতাংশ ভোটার এবার বিএনপির পক্ষে, ৯০ শতাংশের ভোট দেওয়ার আগ্রহ ◈ কেন দেশে ফিরছেন না আ.লীগ নেতারা জানালেন সাদ্দাম ◈ বিদ্রোহীতে ক্লান্ত ধানের শীষ প্রার্থীরা, আলোচনায় বসতে পারেন তারেক ◈ ‌ক্রিকেটার জাহানারার আনা যৌন হয়রানির অভিযোগের প্রমাণ পেয়েছে স্বাধীন তদন্ত কমিটি ◈ মিরসরাই বেপজা অর্থনৈতিক অঞ্চলে কোরিয়া–চীনের ১,২০০ কোটি টাকার নতুন বিনিয়োগ, কর্মসংস্থান সাড়ে ১২ হাজার

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২, ১০:১২ দুপুর
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২২, ০১:৪৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা সংক্রমণ রোধে রাজশাহীতে রাত ৮টার পর দোকানপাট বন্ধ ঘোষণা

সাদেক আলী: [২] করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাত ৮টার পর রাজশাহীতে সব দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও বিনোদন কেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। শনিবার (২৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে এ নিষেধাজ্ঞা।

[৩] শুক্রবার (২৮ জানুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল। শনিবার (২৯ জানুয়ারি) সকালেই এ ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হবে।

[৪] দেশে করোনার নতুন ধরণ ওমিক্রনের সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে প্রতিদিনই রাজশাহীতে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। সংক্রমণের লাগাম টানতে দোকানপাট-ব্যবসা প্রতিষ্ঠান সীমিত রাখার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

[৫] শুক্রবার (২৮ জানুয়ারি) জেলায় করোনা শনাক্তের হার ছিল ৭৪. ৮৪ শতাংশ। এ ঊর্ধ্বগতি রোধ করতেই নতুন এই নির্দেশ জারি করা হচ্ছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

[৬] রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিল জানিয়েছেন, গত কয়েকদিন ধরেই করোনার সংক্রমণ বেড়ে গেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) জেলা পর্যায়ের করোনা সংক্রান্ত কমিটির সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়। সেখানেই সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান রাত ৮টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শনিবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। এ নিয়ে প্রজ্ঞাপন জারি করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

[৭] জেলা প্রশাসক জানান, করোনা নিয়ন্ত্রণে সরকারের যেসব বিধিবিধান চালু আছে তা বহাল থাকবে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে স্বাভাবিক কাজ করতে হবে। এর সঙ্গে নতুন এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে। সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়