শিরোনাম
◈ বোমা নয়, মানুষকে অর্থায়ন করুন: ইসরাইল-যুক্তরাষ্ট্রের আগ্রাসনের বিরুদ্ধে বিশ্বজুড়ে প্রতিবাদ ◈ নতুন শিক্ষাক্রমে বড় পরিবর্তনের উদ্যোগ: প্রযুক্তিনির্ভর ও দক্ষতাভিত্তিক শিক্ষায় জোর, তিন ধাপে বাস্তবায়ন পরিকল্পনা ◈ বাবা ও ভাইয়ের প্রাণনাশের হুমকিতে মিথ্যা বলতে বাধ্য হয়েছি: প্রকাশ্যে এসে সত্য প্রকাশ করলেন সেই ইমামের মেয়ে ◈ ৪৭ বছরে যুক্তরাষ্ট্র ইরানের জাতীয় সম্পদের বিলিয়ন বিলিয়ন ডলার আটকে রেখেছে ◈ অ‌নেক লড়াই ক‌রে চেলসিকে হারা‌লো ম্যানচেস্টার ইউনাইটেড  ◈ পাকিস্তানের বিরুদ্ধে খেলবেন মেসি! আর্জেন্টিনার সঙ্গে আলোচনা পাকিস্তান ফুটবল কর্তাদের  ◈ একঝাঁক তারকা ছিটকে গেলেন বিশ্বকাপের আগেই! ◈ অবিশ্বাস অনাস্থায় সরকার ও বিরোধী দলের মধ্যে বাড়ছে দূরত্ব ◈ বিশ্বকাপের আসর শুরুর আগেই যুক্তরাষ্ট্রে ১২ গুণ বেড়ে গেলো যাতায়াত খরচ ◈ বিশ্বকাপের আগে নয়া বিতর্ক, এবার প্যালেস্টাইনের ফুটবল কর্তাকে ভিসা দেয়‌নি কানাডা

প্রকাশিত : ২৯ জানুয়ারী, ২০২২, ১২:০৪ রাত
আপডেট : ২৯ জানুয়ারী, ২০২২, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইউক্রেনে হামলার সম্ভাব্য সময় জানালেন বাইডেন, তবে রাশিয়া বলছে যুদ্ধ চাই না

আখিরুজ্জামান সোহান: [২]  অনেক দিন ধরেই ইউক্রেন ইস্যুতে পাশ্চাত্যের নেতারা নানা ধরণের সতর্কতামূলক বক্তব্য দিয়ে আসছেন। এরমধ্যে জো বাইডেন সতর্ক করে বলেছেন, রাশিয়া আগামী ফেব্রুয়ারি মাসে ইউক্রেনে আগ্রাসন চালাতে পারে বলে ‘স্পষ্ট সম্ভাবনা’ রয়েছে। আল জাজিরা

[৩] যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে, বাইডেন প্রকাশ্যেই এমন সতর্কবার্তা দিয়েছেন।

[৪] বাইডেনের প্রশ্নের জবাবে শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ নিজ দেশের এক রেডিও-কে দেওয়া সাক্ষাতকারে বলেছেন, তারা ইউক্রেনের সঙ্গে সংঘাতে জড়াতে চাইছেন না। তবে, মস্কো তার নিরাপত্তা স্বার্থকে উপেক্ষিত হতে দেবে না।

[৫] তবে বাইডেনের এমন বক্তব্যের জবাবে এবারও মস্কো বলছে ভিন্ন কথা। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেন, তাদের পক্ষ থেকে যুদ্ধ বাধানো হবে না। ইউক্রেন ইস্যুতে তিনি আগামী কয়েক সপ্তাহের মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনিও ব্লিঙ্কেনের সঙ্গে দেখা করবেন বলেও ইঙ্গিত দেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়