শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২২, ০২:৫৩ দুপুর
আপডেট : ২৮ জানুয়ারী, ২০২২, ০২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহ ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক ২

ফিরোজ আহম্মেদ: [২] ঝিনাইদহ জেলা ডিবি পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে কালীগঞ্জ হতে ১২৫/- পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করে।

[৩] বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) রাত ১০ টার দিকে জেলার পুলিশ সুপার মুনতাসিরুল ইসলামের দিক-নির্দেশনায় ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে এসআই আবুজার গিফারি সংগীয় ফোর্সসহ কালীগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও অভিযান চালায়।

[৪] অভিযান পরিচালনাকালে মাদকদ্রব্য বিক্রয়ের কথা জানতে পেরে রাতে কালীগঞ্জ বাসস্ট্যান্ড পাকা রাস্তার উপর থেকে উপজেলার ১০ নং ইউনিয়নের ঘোপপাড়া গ্রামের সামছুদ্দিন বিশ্বাসের ছেলে টিপু সুলতান (৪০) এবং একই ইউনিয়নের তেতুলবাড়িয়া গ্রামের আতিয়ার রহমানের ছেলে রাশেদুল ইসলাম (৩৮) কে একশত পঁচিশ পিচ ইয়াবাসহ আটক করেন।
তারা দুজন ১০নং কাষ্টভাঙা ইউনিয়নের মেম্বর।

[৫] এবিষয়ে ডিবির এসআই আবুজার গিফারি বাদী হয়ে আসামীদ্বয়ের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। সম্পাদন : আফরোজা সরকার

  • সর্বশেষ
  • জনপ্রিয়