শিরোনাম
◈ দিল্লিতে সিজেপি নেতাদের আটক, আগেই আন্দোলনের পরবর্তী নেতৃত্ব ঠিক করে রেখেছিলেন প্রতিষ্ঠাতা ◈ মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথ চ্যাম্পিয়ন বাংলাদেশের হিরা ◈ শেখ হাসিনার সঙ্গে মাঝেমধ্যে কথা হয়, তিনি দেশে ফিরতে চান: জি এম কাদের (ভিডিও) ◈ মানববর্জ্য ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন, গবেষকদের পাশে থাকার আশ্বাস প্রধানমন্ত্রীর ◈ ‘ভোট চুরির প্রমাণ চেয়েছেন রাষ্ট্রপতি, আমাদের কাছে তা আছে’: রাহুল গান্ধী ◈ খুলনার চার থানায় বিশেষ অভিযান, পুলিশ সদস্যদের একা চলাচলে নিষেধাজ্ঞা ◈ দিল্লিতে ধর্না থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক, কারণ জানাল পুলিশ ◈ ২০২৭ সালের হজ মিশন ভিসা পেতে ২৭০ এজেন্সিকে জরুরি নির্দেশ, তথ্য জমার শেষ সময় রোববার ◈ চুরির অপরাধে বাতিল হতে পারে যুক্তরাষ্ট্রের ভিসা, স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি ◈ শেষ মুহূর্তে বরু‌শিয়া ডর্টমুন্ডের কা‌ছে হার এড়া‌লো ব্রেমেন

প্রকাশিত : ২৫ জানুয়ারী, ২০২২, ০১:০০ রাত
আপডেট : ২৫ জানুয়ারী, ২০২২, ০১:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিক্ষার্থীদের অ্যাকাউন্টে উপবৃত্তির টাকা দ্রুত তুলতে মাউশির তাগিদ

নিউজ ডেস্ক: [২] মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তির টাকা শিক্ষার্থীদের অ্যাকাউন্টে পাঠানো শুরু করেছে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর মাসের কিস্তির এ টাকা দ্রুত তুলতে শিক্ষার্থী ও অভিভাবকদের বলা হয়েছে। বিষয়টি জানিয়ে সমন্বিত উপবৃত্তি কর্মসূচি থেকে সব উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের চিঠি পাঠানো হয়েছে। সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে চিঠিটি প্রকাশ করা হয়।

[৩] চিঠিতে বলা হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণী এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ২০২১ সালের জুলাই-ডিসেম্বর কিস্তির উপবৃত্তির টাকা সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। সংশ্লিষ্ট শিক্ষার্থী ও অভিভাবকদের উপবৃত্তির টাকা অতি দ্রæত উত্তোলনের জন্য অনুরোধ করা হয়।

[৪] চিঠিতে আরো বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের ক্ষেত্রে উপবৃত্তির টাকা উত্তোলনের জন্য শিক্ষার্থী ও অভিভাবককে কোনো প্রকার ক্যাশআউট চার্জ দিতে হবে না। চিঠিতে উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের সব মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং মাদরাসা শিক্ষা বোর্ডের স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষা প্রতিষ্ঠানকে বিষয়টি জানাতে বলা হয়েছে।

 

  • সর্বশেষ