শিরোনাম
◈ িপি ওয়ার্ল্ডের কাছ থেকে ১২০০ কোটি টাকা ঘুষের অভিযোগ, ‘ইকোনমিক হিটম্যান’ তকমা নিয়ে যা বললেন আশিক চৌধুরী ◈ অ্যাপস ভিত্তিক রাইড পাঠাওয়ের ১ কোটি ৯০ লাখ গ্রাহকের তথ্য চুরির দাবি, মুক্তিপণ চাওয়া হয়েছে ৪ লাখ ডলার ◈ শক্তিশালী হচ্ছে এল নিনো, ডিসেম্বরে চূড়ায় উঠতে পারে; প্রভাব থাকতে পারে ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ◈ ‘বাবা, তারা আমাকে আটকে রেখেছে উদ্ধার করো, না হলে ওরা মেরে ফেলবে’—শেষ ফোনের কয়েক ঘণ্টা পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার ◈ বিশ্বের সেরা দুই শতাংশ বিজ্ঞানীর তালিকায় বাকৃবির ১৬ গবেষক ◈ ১০ অক্টোবরের বিক্ষোভের আগে ভারতজুড়ে কর্মী-সমর্থকদের আটক করা হচ্ছে, ‘আরও মানুষ রাজপথে নামবে’: অভিজিৎ দীপকে ◈ বাংলাদেশে ফ্রি ট্রেড জোন ও রেলভিত্তিক আইসিডিতে ডিপি ওয়ার্ল্ডকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ বাংলাদেশে স্টারলিংকের মোবাইল সেবা চালু নিয়ে উচ্ছ্বাস ইলন মাস্কের, ক্ষোভ ঝারলেন ভারতের ওপর ◈ রূপপুরের প্রথম ইউনিটে ফার্স্ট ক্রিটিক্যালিটির অনুমোদন, গ্রিডে বিদ্যুৎ আসতে আরও দুই ধাপ ◈ ফ্রান্সে উচ্চশিক্ষার পাশাপাশি ভাষা ও পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান বাংলাদেশি শিক্ষার্থীদের

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২২, ০৭:১৩ বিকাল
আপডেট : ২২ জানুয়ারী, ২০২২, ০৯:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার বছরে ইঁদুর বিক্রি নয় হাজার, প্রতি ইঁদুরের বাজার মূল্য ১০০ টাকা (ভিডিও)

সাজিয়া আক্তার: দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে গবেষণা কাজে ব্যবহৃত ইঁদুরের বেশিরভাগই এখন সরবরাহ হচ্ছে রাজশাহীর উদ্যোক্তা সালাউদ্দিন মামুনের খামার থেকে। সুইজারল্যান্ডের অ্যালবিনো প্রজাতির এই সাদা ইঁদুরের চাহিদা মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে।  চ্যানেল ২৪

ইঁদুরের খামার, শুরুতে কটূ কথা শুনতে হলেও গবেষণায় ব্যবহারের জন্য এখন দূর-দূরান্ত থেকে অনেকেই আসছেন রাজশাহীর সালাউদ্দিন মামুনের ইঁদুরের খামারে। গত ৪ বছরে ৯ হাজার ইঁদুর বিক্রি করেছেন শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। চাহিদা বেশি থাকায় কাঙ্ক্ষিত পরিমাণ ইঁদুর পাচ্ছেন না শিক্ষার্থীরা।

দেশের আবহাওয়ায় সুইজারল্যান্ড থেকে আনা অ্যালবিনো ইঁদুরের উৎপাদন বেশি হওয়ায় তৈরি হয়েছে রপ্তানির সম্ভাবনা। তবে প্রক্রিয়াগত অসুবিধা আর প্রয়োজনীয় সনদ না থাকায় তা সম্ভব হচ্ছে না বলে জানান ইঁদুর উৎপাদনকারী সালাউদ্দিন মামুন। জানান, লাইসেন্স না থাকায় চাহিদা থাকা সত্ত্বেও ইঁদুর রপ্তানি করা সম্ভব হচ্ছে না।

বিশেষজ্ঞরা বলছেন, সরকারি অনুমোদন ও সহযোগিতা পেলে এ খাতে গড়ে উঠতে পারে হাজারো উদ্যোক্তা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা জানান, গবেষণার ক্ষেত্রে ইঁদুর অত্যন্ত প্রয়োজনীয় তবে এক্ষেত্রে প্রাণী সংরক্ষণ নীতিমালা মেনে চলতে হবে।

  • সর্বশেষ