শিরোনাম
◈ জানুয়ারি থেকে ইউপি নির্বাচন শুরুর পরিকল্পনা, চূড়ান্ত সিদ্ধান্ত সোমবার ◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১৮ জানুয়ারী, ২০২২, ০৭:৫৯ বিকাল
আপডেট : ১৯ জানুয়ারী, ২০২২, ০১:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জামিন পেলেন অধ্যাপক তাজমেরী

ডেস্ক রিপোর্ট: [২] ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তাজমেরী এস এ ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) লিয়াকত আলী। প্রথম আলো

[৩] অধ্যাপক তাজমেরী এস এ ইসলামের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার প্রথম আলোকে বলেন, চার বছর আগের নাশকতার মামলায় গ্রেপ্তার তাজমেরী এস এ ইসলামের জামিন মঞ্জুর করেছেন আদালত। গত বৃহস্পতিবার উত্তরা পশ্চিম থানার মামলায় তাঁকে গ্রেপ্তার করে ঢাকার সিএমএম আদালতে পাঠানো হয়। আদালত সেদিন তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

[৪] আইনজীবী মাসুদ আহমেদ আরও জানান, উত্তরা পশ্চিম থানার একটি নাশকতার মামলায় অভিযোগপত্রে আসামি হওয়ার পর তাজমেরী আদালতে হাজিরা দেননি। এ কারণে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

[৫] অবশ্য তাজমেরীর পরিবার বলছে, ২০১৮ সালের ১১ সেপ্টেম্বর উত্তরা এলাকায় মারামারি ও বিস্ফোরক নিয়ে গাড়িতে হামলার চেষ্টার অভিযোগে তাজমেরীর বিরুদ্ধে মামলা হয়। এ মামলাটি গায়েবি মামলা। রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাঁকে হয়রানি করা হচ্ছে।

[৬] তাজমেরীর স্বামী মো. শহীদুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাজমেরীর বিরুদ্ধে অহেতুক মামলা হয়েছে। কাশিমপুর কারাগারে তাঁকে খুব খারাপ অবস্থার মধ্যে রাখা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন সাবেক অধ্যাপককে যেভাবে হেনস্তা করা হচ্ছে, তাতে মনে হয় দেশে কোনো আইনকানুন নেই। মানবাধিকার বলতেও কিছু নেই।

[৭] আদালত ও আইনজীবী সূত্র জানায়, উত্তরা পশ্চিম থানার এই নাশকতার মামলায় ৭৫ জন অভিযোগপত্রভুক্ত আসামির মধ্যে অধ্যাপক তাজমেরীর নাম রয়েছে। ওই মামলায় তিনি জামিনে ছিলেন। গত বছরের সেপ্টেম্বরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এই মামলায় অভিযোগপত্র দেয়। অভিযোগপত্র দেওয়ার পর অধ্যাপক তাজমেরী আদালতে হাজির হননি। এ কারণে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

  • সর্বশেষ