শিরোনাম
◈ ছবিসহ নামের ব্যানারে বিরক্ত নতুন স্বরাষ্ট্রমন্ত্রী, দিলেন কড়া বার্তা ◈ প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ হলেন আব্দুর রহমান সানি ◈ প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন আবু আবদুল্লাহ এম ছালেহ ◈ রমজানের ছুটির ক্ষতি পুষিয়ে নেওয়ার পরিকল্পনা আছে : শিক্ষামন্ত্রী ◈ যাত্রী ইমিগ্রেশন শেষ হতেই লাগেজ হাতে পাবেন: বিমান প্রতিমন্ত্রী ◈ কালোবাজারিদের বঙ্গোপসাগরে ছুড়ে ফেলব : ধর্মমন্ত্রী ◈ রোজায় স্কুলের ছুটি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করল শিক্ষা মন্ত্রণালয় ◈ জনগণের নিরাপত্তা ও মনে স্বস্তি ফিরিয়ে আনা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মজুতদার ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিমন্ত্রী ইশরাকের যুদ্ধ ঘোষণা ◈ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণের সময় পিছিয়ে নতুন সময় ঘোষণা

প্রকাশিত : ১৭ জানুয়ারী, ২০২২, ০৮:৪১ সকাল
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ১০:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বিরজু মহারাজ 

হ্যাপি আক্তার: [২] প্রয়াত কত্থক নাচের কিংবদন্তী পণ্ডিত বিরজু মহারাজ রোববার রাতে দিল্লিতে নিজ বাড়িতেই হৃদ রোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

[৩] ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ১৮ এর তথ্য মতে, কয়েকদিন আগেই কিডনির রোগের চিকিৎসা করিয়েছিলেন তিনি, করা হয়েছিল ডায়ালিসিস।

[৪] কালকা-বিনন্দাদিন ঘরাণার শিল্পী ছিলেন বিরজু মহারাজ। তার জন্ম ১৯৩৭ সালের ৪ ফেব্রুয়ারি লখনউয়ের এক নামি কত্থক নৃত্যশিল্পীদের পরিবারে। জন্মসূত্রে তার নাম ছিল ব্রিজমোহন নাথ মিশ্র। ছোট থেকেই নাচ-গানের পরিবেশে বেড়ে উঠেছেন।

[৫] শিশুশিল্পী হিসাবেই বাবার সঙ্গে মঞ্চ অংশগ্রহণ করতেন বিরজু মহারাজ। কৈশোরে পা দেওয়ার সঙ্গে সঙ্গেই ‘গুরু’ তকমা জুড়ে গিয়েছিল তার নামের আগে। রামপুরের নবাবের দরবারে নৃত্য পরিবেশন করতে বিরজু মহারাজ। মাত্র ২৮ বছর বয়সে সংগীত নাটক একাডেমি পুরস্কার জেতেন তিনি।

[৬] কত্থক নৃত্যের ঐতিহ্যশালী পরিবারের সদস্য ছিলেন বিরজু মহারাজ। তাঁর দুই চাচা শম্ভু মহারাজ ও লাচু মহারাজ এবং বিরজু মহারাজের গুরু ও বাবা ছিলেন আচান মহারাজ। বিরজু মহারাজও সেই নাচের ঘরানাকেই এগিয়ে নিয়ে গিয়েছেন। তবে আচমকাই হল ছন্দপতন। শুধু নৃত্যই নয়, অসাধারণ ড্রামবাদকও ছিলেন বিরজু মহারাজ। সব ধরনের ড্রাম, তবলা, নাল বাজাতে পারতেন তিনি।

[৭] দেশেটির দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মান পদ্ম-বিভূষণে সম্মানিত হয়েছিলেন বিরজু মহারাজ। কত্থক ধ্রুবদী নাচে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেছিলেন তিনি। সারা দেশজুড়ে বিরজু মহারাজের অসংখ্য ভক্ত ও ছাত্রছাত্রী রয়েছেন। বলিউডের সঙ্গেও গভীর যোগ ছিল তাঁর।

[৮] ভক্তরা তাঁকে ভালোবেসে ও শ্রদ্ধা জানিয়েই পণ্ডিতজি বা মহারাজজি বলে সম্বোধন করতেন। ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের বাহক হিসেবে অন্যতম সেরা শিল্পী ছিলেন তিনি। জানা গিয়েছে, দিল্লিতে নিজের বাড়িতে রবিবার নাচি-নাতনিদের সঙ্গে খেলছিলেন তিনি। সেই সময় থেকেই তাঁর শারীরিক কষ্ট শুরু হয়। আচমকাই জ্ঞান হারান তিনি। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর, চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

[৯] গানও গাইতেন বিরজু মহারাজ। ঠুমরি, দাদরা, ভজন ও গজলের নিদর্শন রয়েছে তাঁর গলায়। দর্শকের সামনে দারুণ গল্প করতে পারতেন। সোমবার সকালে গায়ক আদনান স্বামী পণ্ডিত বিরজু মহারাজের মৃত্যুর খবরে শোকবার্তা দিয়েছেন। তিনি লিখেছেন, 'প্রবাদপ্রতিম কত্থক নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজের প্রয়াণের খবরে শোকস্তব্ধ। তিনি পারফর্মিং আর্টসের একজন অসাধারণ শিল্পী ছিলেন। তিনি একাধিক প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। তাঁর আত্মার শান্তি কামনা করি।' পরিচালক অশোক পণ্ডিত ট্যুইটারে লিখেছেন, 'ভারত এক নক্ষত্রকে হারাল।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়