শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১৬ জানুয়ারী, ২০২২, ১১:১৬ রাত
আপডেট : ১৭ জানুয়ারী, ২০২২, ১০:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাসিকে আওয়ামী লীগের ১৪ ও বিএনপির ৯ কাউন্সিলর জয়ী

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে উৎসবমুখর করে তোলার পেছনে যাদের অবদান ছিল সবচেয়ে বেশি, তারা হলেন ২৭টি ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা। সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৩৪ জন প্রতিদ্বন্দ্বীর টানা প্রচারণায় শীতলক্ষ্যার দুই পাড়ে ছিল ভোটের আমেজ। রোববার (১৬ জানুয়ারি) ভোটগ্রহণের পর ফলাফলে জয়ী হয়েছেন ৩৬ জন।

সন্ধ্যায় ভোট গণনা শেষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে বেসরকারিভাবে নির্বাচিত ২৭ জন কাউন্সিলর ও ৯ জন সংরক্ষিত নারী কাউন্সিলরের নাম ঘোষণা করা হয়েছে।

নবনির্বাচিত ২৭ কাউন্সিলর হলেন- নাসিকের ১ নং ওয়ার্ডে আওয়ামী লীগপন্থী আনোয়ার হোসেন, ২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি নেতা মো. ইকবাল হোসেন, ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের শাহজালাল বাদল, ৪ নং ওয়ার্ডে যুবদলের নুর উদ্দিন, ৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে গোলাম মুহাম্মদ সাদরিল, ৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের মতিউর রহমান, ৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের মিজানুর রহমান রিপন, ৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের রুহুল আমিন মোল্লা, ৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়া ইস্রাফিল প্রধান, ১০ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের ইফতেখার আলম খোকন, ১১ নং ওয়ার্ডে বিএনপির অহিদুল ইসলাম ছক্কু, ১২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির শওকত হাসেম শকু, ১৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মাকসুদুল আলম খন্দকার, ১৪ নং ওয়ার্ডে আওয়ামী লীগের মনিরুজ্জামান মনির, ১৫ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ) অসিত বরন বিশ্বাস এবং ১৬ নং ওয়ার্ডে আওয়ামী লীগের রিয়াদ হাসান।

এছাড়াও ১৭ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর আওয়ামী লীগের মো. আব্দুল করিম বাবু, ১৮ নং ওয়ার্ডে শ্রমিক লীগ নেতা কামরুল হাসান মুন্না, ১৯ নং ওয়ার্ডে জাতীয় পার্টির মোখলেছুর রহমান চৌধুরী, ২০ নং ওয়ার্ডে বিএনপির মোহাম্মদ শাহেন শাহ, ২১ নং ওয়ার্ডে দলনিরপেক্ষ শাহিন মিয়া, ২২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির সুলতান আহমেদ ভূইয়া, ২৩ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের মহানগরের সভাপতি আবুল কাউসার আশা, ২৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর জাতীয় পার্টির আফজাল হোসেন, ২৫ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর বিএনপির এনায়েত হোসেন, ২৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর বিএনপির মো. সামসুজ্জোহা এবং ২৭ নং ওয়ার্ডে আওয়ামী লীগের সিরাজুল ইসলাম নির্বাচিত হয়েছে।

অপরদিকে সংরক্ষিত ৯ জন নারী কাউন্সিলর হলেন- ১, ২ ও ৩ নং ওয়ার্ডে মাকসুদা মোজাফফর, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডে মনোয়ারা বেগম, ৭, ৮ ও নং ওয়ার্ডে মোসাম্মাৎ আয়েশা আক্তার দিনা, ১০, ১১ ও ১২ নং ওয়ার্ডে মিনোয়ারা বেগম, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ডে শারমীন হাবিব বিন্নী, ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে আফসানা আফরোজ বিভা, ১৯, ২০ ও ২১ নং ওয়ার্ডে শিউলি নওশাদ, ২২, ২৩ ও ২৪ নং ওয়ার্ডে শাওন অংকন এবং ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডে সানিয়া আক্তার।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ