শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ১১:৪৬ রাত
আপডেট : ১৪ জানুয়ারী, ২০২২, ১১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে অপহরণ মামলার সন্দিগ্ধ আসামি জসীম গ্রেপ্তার

ফরহাদ আমিন: [২] কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে অপহরণ মামলার সন্দিগ্ধ আসামি জসীম উদ্দিন(১৯)নামে এক যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

[৩] শুক্রবার বিকেলে হ্নীলা ইউপি ঐ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার সেই একই ইউপি ও পশ্চিম লেদার বাসিন্দা আব্দুস সালামের ছেলে।

[৪] এ তথ্য নিশ্চিত করেছেন ১৬আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)অধিনায়ক এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম।তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া রেজিস্ট্রার ক্যাম্প এলাকায় অভিযান চালান এপিবিএন সদস্যরা।এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় অপহরণ মামলার সন্দিগ্ধ আসামি এক যুবককে গ্রেফতার করতে সক্ষম হয়।তার বিরুদ্ধে টেকনাফ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে যার মামলা নং-৪৭।

[৫] তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়