শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ১৪ জানুয়ারী, ২০২২, ০৯:৪৭ রাত
আপডেট : ১৫ জানুয়ারী, ২০২২, ১২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট তৈরির প্রস্তাব দুই দেশের

মিনহাজুল আবেদীন: [২] থ্যালাস কর্তৃপক্ষ বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবর এক চিঠিতে বলেছে, থ্যালাস অ্যালেনিয়া স্পেস একমাত্র লিডিং স্যাটেলাইট টেলিকমিউনিকেশন নির্মাতা একইসঙ্গে প্রথম সারির আর্থ অবজারভেশন টেকনোলজিস নির্মাতা। থ্যালাসের বিশেষত্ব হলো, অতি উচ্চ রেজুলেশনের লো আর্থ অরবিট অবজারভেশন স্যাটেলাইট তৈরিতে সক্ষম। এই স্যাটেলাইট সরবরাহ করে ভালো মানের ছবি জটিল ডাটা বিশ্লেষণের জন্য। গুরুত্বপূর্ণ খাত, যেমন- কৃষি, মৎস্য, নগর পরিকল্পনা, পরিবেশ পর্যবেক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন ইত্যাদিতে যা কাজে লাগে। যুগান্তর

[৩] এদিকে রাশিয়া বাংলাদেশের দ্বিতীয় স্যাটেলাইট তৈরি করে দেওয়ার প্রস্তাব দিয়েছে। রাশিয়া স্যাটেলাইট তৈরি, উৎক্ষেপণ, রক্ষণাবেক্ষণে নিজেরাই সক্ষম বলে জানিয়েছে। বাংলা ট্রিবিউন

[৪] জানা গেছে, রাশিয়ার মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান রজোকসমস সরকারকে স্যাটেলাইট বানিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে। এটি হবে একটি আর্থ অবজারভেটরি স্যাটেলাইট। এটি ভূ-পৃষ্ঠ থেকে উপরে ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে অবস্থান করবে। ফলে দ্বিতীয় স্যাটেলাইটের জন্য অরবিটাল স্লট প্রয়োজন হবে না।

[৫] প্রসঙ্গত, বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট হবে আর্থ অবজারভেটরি ও মাল্টিপারপাস ভিত্তিক। এই স্যাটেলাইটের লাইফ টাইম হবে ১৮ বছরের মতো। দেশের সমুদ্রসীমায় ‘সি রিসোর্স’ ভালোভাবে পর্যবেক্ষণে এই স্যাটেলাইট কার্যকর ভূমিকা পালন করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। দেশ রূপান্তর

[৬] এ প্রসঙ্গে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ফ্রান্সের থ্যালাস ও রাশিয়া আমাদের প্রস্তাব দিয়েছে। গতবার কোনো বিকল্প ছিল না কিন্তু এবার এক্সপ্লোর করে দেখবো।

[৭] সংশ্লিষ্টদের তথ্য মতে, দেশের দ্বিতীয় স্যাটেলাইট তৈরি করে দেওয়ার ব্যাপারে চীনও আগ্রহ প্রকাশ করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়