শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও) ◈ ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস ফের চালু ◈ গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা: তিন কর্মকর্তা শোকজ, পরদিনই বিভাগীয় অফিসে বদলি ◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২২, ০২:৪২ দুপুর
আপডেট : ০২ জানুয়ারী, ২০২২, ০২:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় আক্রান্ত অজি কিংবদন্তি বোলার ম্যাকগ্রা, সিডনি টেস্টে তার মাঠে প্রবেশ নিয়ে শঙ্কা

স্পোটর্স ডেস্ক: [২] ২০০৮ সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যু ঘটে ম্যাকগ্রার স্ত্রী জেনের। এর পর থেকে স্তন ক্যান্সারের সচেতনতা বৃদ্ধিতে সিডনিতে গোলাপি টেস্টের আয়োজন করা হয়। ম্যাচের অর্থ ব্যয় হয় স্তন ক্যান্সারের প্রতিরোধে। তবে এবার সেই গোলাপি টেস্টেই ম্যাকগ্রার প্রবেশ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

[৩] সিডনি টেস্টের তৃতীয় দিন জেন ম্যাকগ্রা ডে হিসেবেও পালিত হয়। সেখানে সকল দর্শক, ধারাভাষ্যকাররা গোলাপি পোশাক পরে এই উদ্যোগের প্রতি নিজেদের সমর্থন জানান। তবে কিংবদন্তি অজি বোলার ম্যাকগ্রা সম্প্রতি করোনা আক্রান্ত হয়েছেন। এর ফলেই সেইদিন তাঁর মাঠে উপস্থিত থাকা ঘিরে জল্পনা। দ্যাহিন্দুস্তানটাইমস

[৪] ম্যাকগ্রা ফাউন্ডেশনের সিইও বলেন, ‘পিসিআর টেস্টে ম্যাকগ্রার রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমরা প্রত্যাশা করছি ৭ জানুয়ারি সিডনিতে জেন ম্যাকগ্রা ডে’তে ম্যাকগ্রা উপস্থিত থাকতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়