শিরোনাম
◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু ◈ ‘না ফেরার দেশে চলে গেলেন শামীম ওসমান’-পোস্টকার্ডের বিষয়ে যা জানা গেল ◈ জলবায়ু পরিবর্তনে তিন দশকে সবচেয়ে বড় ক্ষতির দায় যুক্তরাষ্ট্রের

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৫:০২ বিকাল
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০৮:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঢাকা সিএমএইচ এ অনন্ত সমরে ভাস্কর্য এবং নতুন ৪টি স্থাপনা উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ

সুজন কৈরী: [২] সেনা প্রধান সোমবার ঢাকা সেনানিবাসস্থ সম্মিলিত সামরিক হাসপাতাল পরিদর্শন করেন এবং নবনির্মিত অনন্ত সমরে ভাস্কর্যসহ নতুন চারটি স্থাপনা উদ্বোধন করেন। নবনির্মিত স্থাপনার মধ্যে রয়েছে এ্যানেস্থেসিয়া বহির্বিভাগ ও চক্ষু অপারেশন থিয়েটার, লেজার ভিশন কেন্দ্র এবং সিøপ ল্যাব। আইএসপিআর

[৩] ১৯৭১ সালের গৌরবান্বিত মহান স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ আর্মি মেডিকেল কোরের সদস্যদের আত্মত্যাগ এবং করোনা অতিমারীর সময় চিকিৎসা সেবায় নিয়োজিত আত্মোৎসর্গকারী সদস্যদের স্মৃতিকে চির স্বরণীয় করে রাখতে সিএমএইচ ঢাকায় অনন্ত সমরে ভাষ্কর্ষটি নির্মাণ করা হয়েছে।

[৪] নতুন এ্যানেস্থেসিয়া বহির্বিভাগে রয়েছে পুরুষ ও মহিলাদের জন্য পৃথক পর্যবেক্ষণ কক্ষ এবং বেশ কয়েকটি অপেক্ষাগার যা রোগীদের অস্ত্রপচার পূর্ববর্তী এ্যানেস্থেসিয়া চেক আপের জন্য অত্যন্ত প্রয়োজনীয়।

[৫] সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকা সশস্ত্র বাহিনীর একটি টারশিয়ারী লেভেল রেফারেল এবং ট্রেনিং হাসপাতাল যেখানে প্রতিনিয়ত রোগীর সংখ্যা বেড়েই চলেছে। ফলে নতুন এই এ্যানেস্থেসিয়া বিভাগ প্রতিস্থাপন নিঃসন্দেহে একটি যুগোপযোগী সিদ্ধান্ত। চক্ষু অপারেশন থিয়েটার ও লেজার ভিশন কেন্দ্র প্রতিস্থাপনের সাথে অত্র হাসপাতালের চক্ষু বিভাগের চিকিৎসা সেবার মান আরও উন্নত করা সম্ভব হবে।

[৬] এই বিভাগ প্রতিস্থাপনের মাধ্যমে চক্ষু বিষয়ক জটিল এবং উন্নত চিকিৎসা সেবা যেমন, ‘লেজার রিফ্লাকটিভ সার্জারী’ ও অন্যান্য লেজার সার্জারী করাসহ সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানে সহায়ক ভূমিকা পালন করবে।

[৭] এছাড়াও অত্র হাসপাতালে সøীপ ল্যাব প্রতিস্থাপন করা হয়েছে। এই সিøপল্যাব সিএমএইচ ঢাকার একটি নতুন সংযোজনকৃত প্রকল্প যার মাধ্যমে ‘সিøপ ডিস অর্ডার’ এর মতো গুরুত্বপূর্ণ রোগ নির্ণয় এবং এর উন্নত চিকিৎসা সেবা প্রদানে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়