শিরোনাম
◈ ইসরাইলের হামলার পর ইরানে ব্যাহত মোবাইল নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধের শঙ্কা ◈ হামলার মুখে তেহরান থেকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হলো খামেনিকে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলা: ‘কঠোর’ জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইরান ◈ সরকারি ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী ◈ ইরানের আইসিবিএম নিয়ে ডোনাল্ড ট্রাম্পের দাবি উড়িয়ে দিলো মার্কিন গোয়েন্দা সংস্থা ◈ ভারত টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকাপ না জিতলে চাকরী হারা‌বেন কোচ গৌতম গম্ভীর!  ◈ ঈশ্বরদীতে দাদি কুপিয়ে ও নাতনিকে ধর্ষণের পর হত্যা নৃশংসভাবে হত্যা: সরিষাখেতে মিলল কিশোরীর মরদেহ ◈ যুক্তরাষ্ট্রে ভুয়া আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে প্রতারণা: বাংলাদেশি নাগরিক গ্রেফতার ◈ বিএনপির বিদ্রোহী বহিষ্কৃত প্রার্থীদের কি দলে ফেরানো হবে? ◈ যেভা‌বে বিশ্বকা‌পের  সেমিফাইনাল খেলতে পারে পাকিস্তান 

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ০১:৫৭ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০১:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গোপসাগরে ৫ দিন ধরে ভাসছিল ১৩ জেলে, উদ্ধার করলো কোস্টগার্ড

নিউজ ডেস্ক : নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ এলাকার বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি ফিশিং বোট থেকে ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের কোস্টগার্ড।

রোববার (৫ ডিসেম্বের ) সন্ধ্যার দিকে হাতিয়ার নিঝুম দ্বীপ থেকে ১৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের পূর্ব দিক থেকে তাদের উদ্ধার করা হয়।

ভাসানচর কোস্টগার্ডের মাস্টার চীফ পেটি অফিসার খলিলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তবে কোস্টগার্ডের এ কর্মকর্তা তাৎক্ষণিক জেলেদের নাম ঠিকানা জানাতে পারেননি। এসব জেলেরা গত ৫ দিন ধরে বঙ্গোপসাগরে ভাসছিলেন বলে জানিয়েছেন তিনি।

কোস্টগার্ড সূত্রে জানা গেছে, গত ১ ডিসেম্বর ইঞ্জিন চালিত একটি ফিশিং বোটটি মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। পরে ইঞ্জিন বিকল হয়ে গেলে গত ৫দিন তারা সমুদ্রে ভাসতে থাকে। খবর পেয়ে ভাসানচর আশ্রয়ন কেন্দ্রের কোস্টগার্ডের একটি দল সমুদ্রে অনুসন্ধান চালিয়ে রোববার সন্ধ্যার দিকে বোটে থাকা জেলেদের উদ্ধার করে।

খলিলুর রহমান আরও জানান, উদ্ধারকৃত জেলেরা এখন পর্যন্ত সুস্থ রয়েছে। তারপরও তারা ভাসানচর আশ্রয়ন কেন্দ্রে এসে পৌঁছালে প্রথমে তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। পরে তাদেরকে নিজ নিজ গন্তব্যস্থলে পৌঁছে দেয় হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়