শিরোনাম
◈ ৪ কিমি গতির ঢাকা শহর! যানজট কমাতে এআই ও জিরো সিগন্যাল ট্রাফিক ব্যবস্থাপনার পথে বাংলাদেশ ◈ ত্রয়োদশ সংসদ নির্বাচনের জোট সমীকরণ: কে কার সঙ্গে, কে কোথায় প্রতিদ্বন্দ্বিতা করছে? ◈ ভোটের দিন প্রার্থী, পোলিং এজেন্ট ও ভোটারদের যেসব বিধিনিষেধ মানতে হবে ◈ আমরা এককভাবে সরকার গঠনে সক্ষম হবো: ডয়চে ভেলেকে তারেক রহমান (ভিডিও) ◈ টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে আরব আমিরাতের বিরু‌দ্ধে দাপু‌টে জয় নিউ জিল্যান্ডের ◈ নির্বাচনে টানা ছুটি: সরকারি চাকরি থেকে শিক্ষাপ্রতিষ্ঠান—কার কত দিন? ◈ বাংলাদেশের নতুন রাজনৈতিক সমীকরণে আওয়ামী লীগ নিয়ে ভারতের দোটানা! ◈ বিদায় নিয়ে কোথায় যাবেন, জাতিকে জানালেন প্রধান উপদেষ্টা ◈ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ১০ কিলোমিটার যানজট ◈ দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করল বিএনপি

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২১, ১২:২৪ রাত
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২১, ০২:৩১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশিসহ লাখো মানুষ

খালিদ আহমেদ: [২] ব্রিটেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবিত নতুন বিল পাশ হলে কোনো পূর্ব নোটিশ ছাড়াই তারা ব্রিটিশ নাগরিকত্ব হারাতে পারেন। দ্য গার্ডিয়ান

[৩] চলতি বছরের নভেম্বরের শুরুতে হালনাগাদ করা ‘কোনো ব্যক্তিকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার সিদ্ধান্তের নোটিশ’ শিরোনামের ওই বিলে ‘যৌক্তিকভাবে বাস্তবসম্মত’ না হলে কিংবা জাতীয় নিরাপত্তা বা কূটনৈতিক সম্পর্কের স্বার্থে অথবা জনস্বার্থে সরকারকে আগে থেকে কোনো নোটিশ দেওয়া ছাড়াই এথনিক মাইনোরিটি কমিউনিাটি আসা নাগরিকের নাগরিকত্ব কেড়ে দেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে।

[৪] সিরিয়ায় ইসলামিক স্টেটে যোগ দিতে স্কুল ছাত্রী হিসেবে ব্রিটেন থেকে পালিয়ে যাওয়া শামীমা বেগমের নাগরিকত্ব বাতিল নিয়ে ইতোমধ্যেই বিতর্ক উঠেছে। তাই নোটিশের ছাড়াই নাগরিকত্ব বাতিলের বিল পাশ হলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ক্ষমতাকে আরও কঠোর করে তুলবে।

[৫] ইনস্টিটিউট অফ রেস রিলেশনসের সহ সভাপতি ফ্রান্সিস ওয়েবার জানান, নতুন এই অধ্যাদেশ কার্যকর হলে ব্রিটেনে জন্ম ও বেড়ে ওঠার পরও নির্দিষ্ট শ্রেণির নাগরিক দেশটিতে অভিবাসী হয়ে পড়তে পারেন। তাদের নাগরিকত্ব, এবং তাদের সব ধরনের অধিকারও অনিশ্চিত হয়ে পড়বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়