শিরোনাম
◈ উচ্চ শিক্ষায় বিদেশযাত্রার ক্ষেত্রে টাকার বি‌নিম‌য়ে ভুয়া ব্যাংক স্টেটমেন্টের জমজমাট ব্যবসা! ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: জড়িতদের ছাড় নয়, কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা সরকারের ◈ মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ ব্যয়ে নতুন নির্দেশনা, বিল দাখিলে মানতে হবে ৭ শর্ত ◈ শাহজালাল বিমানবন্দরে পণ্য চুরি: ভারতের একটি কারাগারে বন্দি আমদানিকারক, নেপথ্যে কারা? (ভিডিও) ◈ হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই  মিলবে পুরস্কার ◈ রাষ্ট্রপতির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ ◈ আ.লীগের ঔদ্ধত্যপূর্ণ আস্ফালন মেনে নেওয়া যায় না: রাষ্ট্রদূত মুশফিকুল ◈ বাজার স্থিতিশীল রাখতে সুগন্ধি চাল রপ্তানির কোটা ৫০ শতাংশ কমাল সরকার ◈ সড়ক দুর্ঘটনায় সৌদি আরবে ৪ বাংলাদেশির মৃত্যু ◈ বদলাচ্ছে না শাহজালাল বিমানবন্দরের নাম, ১৬ ডিসেম্বর চালু হচ্ছে থার্ড টার্মিনাল

প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০২১, ০৯:৪০ রাত
আপডেট : ৩০ নভেম্বর, ২০২১, ০৯:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নারী সমাজকে অর্থনীতির মূল প্রবাহে সম্পৃক্ত করতে বিআইবিসি-উইকির ভূমিকা গুরুত্বপূর্ণ: স্পিকার

মনিরুল ইসলাম: [২] বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বাংলাদেশ-উইকি এওয়ার্ড নারী উদ্যোক্তাদের আরো উদ্যমের সাথে কাজ করতে অনুপ্রাণিত করবে। বিআইবিসি ও উইকির অংশীদারিত্ব নারী উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি ও তাদের উদ্বুদ্ধকরণে কাজ করছে।

[৩] তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে বিআইবিসি ও উইকি কার্যকর ভূমিকা রাখছে। সমতাভিত্তিক, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে জনসংখ্যার অর্ধেক নারীদের অর্থনীতির মূলপ্রবাহে সম্পৃক্ত করতে হবে বলে উল্লেখ করেন স্পিকার।

[৪] বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল (বিআইবিসি) অফ উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর উদ্যোগে আজ রাজধানীর লা মেরিডিয়ানে 'বাংলাদেশ-উইকি এওয়ার্ড নাইট ২০২১' অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পিকার এসব কথা বলেন। এসময় স্পিকার ১২ জন বিশিষ্ট ব্যক্তি ও ৩টি সংস্থাকে 'বাংলাদেশ-উইকি এওয়ার্ড ২০২১' প্রদান করেন।

[৫] স্পিকার বলেন, কর্মক্ষেত্রসহ বিভিন্ন ক্ষেত্রে নারীদের সমতা নিশ্চিতকরণ জরুরি কেননা তারা গৃহস্থালি ও কৃষিকাজ থেকে শুরু করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখছে। এদেশের নারীরা নিজদের সঞ্চয় থেকে ব্যবসায় বিনিয়োগ করে থাকে। বাণিজ্যখাতে প্রবেশ করার সময় নারী উদ্যোক্তাগণ আজও প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে থাকে, যা মোটেও কাম্য নয়। নারীদের সক্ষমতাকে কাজে লাগাতে হলে আমাদের বৈষম্য দূর করে তাদের জন্য সমান সুযোগ সৃষ্টি করতে হবে। নারী উদ্যোক্তাদের জন্য যথাযথ ব্যবসাবান্ধব নীতি ও সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা প্রয়োজন। দেশের শিল্পোন্নয়নের জন্য নারী উদ্যোক্তাদের জন্য অনুকূল পরিবেশ জরুরি।

[৬] ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের এগিয়ে নিতে বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন। করোনা মহামারিকালীন নারী উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে প্রনোদনা প্রদানসহ নানারকম সুবিধা সম্প্রসারিত করা হয়েছে। ডিজিটাল সুবিধার কারণে নারী উদ্যোক্তাগণ কোভিডকালীন সময়ে ভার্চুয়ালি তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্পন্ন করতে পেরেছেন। জাতীয় জীবনে নারীদের কর্মদক্ষতাকে কাজে লাগাতে সকলকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান স্পিকার।

[৭] এফবিসিসিআই-এর সভাপতি মোঃ জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক, সম্মানিত অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান ইসলাম বক্তব্য রাখেন। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী অনুষ্ঠানে বক্তব্য রাখেন। বিআইবিসি সভাপতি মানতাশা আহমেদ অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন।

  • সর্বশেষ