শিরোনাম
◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কাছে ভার‌তের পরাজ‌য়ে বিতর্কিত বিজ্ঞাপন সরিয়ে নিলো সম্প্রচারকারী স্টার স্পোর্টস  ◈ ৭ মাসে এনবিআরের রাজস্ব ঘাটতি ৬০ হাজার কোটি টাকার বেশি ◈ ৫ আগস্টের পর ব্যবসায়ী ও বিশিষ্ট ব্যক্তিদের নামে হওয়া মামলা যাচাইয়ের নির্দেশ দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ◈ মৃত্যুদণ্ডের দাবিতে হাসিনা–কামালের সাজা বাড়ানোর আপিল শুনানি আজ

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২১, ১২:৩৭ দুপুর
আপডেট : ২২ নভেম্বর, ২০২১, ১২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অর্থনৈতিক পুনরুদ্ধারে বিদেশী ভিসা খুলেছে অস্ট্রেলিয়া

লিহান লিমা: [২] ডিসেম্বর থেকে বিদেশি ভিসাধারীদের দেশে প্রবেশের অনুমতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আন্তর্জাতিক ভ্রমণ চালু এবং দেশের অর্থনীতি খুলে দেয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে এই ঘোষণা দেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন।রয়টার্স

[৩]২০২০ সালের মে মাসে আন্তর্জাতিক সীমান্ত বন্ধ করে দেয় অস্ট্রেলিয়া। কোভিডের কারণে শুধুমাত্র স্থায়ী অধিবাসী এবং নাগরিকদের প্রবেশের অনুমতি ছিলো।

[৪]মরিসন বলেছেন, আগামী ১ ডিসেম্বর থেকে টিকা নেয়া শিক্ষার্থী, ব্যবসায়িক ভিসাধারী এবং শরণার্থীরা আসতে পারবেন। দক্ষ কর্মী এবং শিক্ষার্থীদের অস্ট্রেলিয়া আসা হবে আমাদের অর্থনৈতিক পুনরুদ্ধানের অন্যতম মাইলফলক।’ সেই সঙ্গে এদিন থেকে দক্ষিণ কোরিয়া এবং জাপানের টিকা নেয়া পর্যকটদেরও ভ্রমণের অনুমতি দেবে অস্ট্রেলিয়া।

[৫]অস্ট্রেলিয়ার অর্থনীতিতে বিদেশী শিক্ষার্থীদের অবদান ২৫ বিলিয়ন মার্কিন ডলার। সরকারী তথ্যনুযায়ী, অক্টোবরের শেষ নাগাদ দেশটিতে ২ লাখ ৩৫ হাজার বিদেশী রয়েছেন, এর মধ্যে রয়েছেন ১ লাখ ৬০ হাজার শিক্ষার্থী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়