শিরোনাম
◈ সুপার এল নিনোর কবলে বিশ্ব, বাড়ছে দাবানল ◈ বিনিয়োগে স্থবিরতা, প্রবৃদ্ধি ৩.৪ শতাংশে নামার পূর্বাভাস বিশ্বব্যাংকের ◈ বিএনপির সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক ◈ ডিসেম্বরের মধ্যে পান্থকুঞ্জে এক্সপ্রেসওয়ের র‍্যাম্প চালুর নির্দেশ ◈ দেশে ৩৭ শতাংশের বেশি ভবন অগ্নিঝুঁকিতে ◈ সৌদি আরবের সংকটে শাহজালালে সরাসরি ও ট্রানজিটের ৮২ ফ্লাইটযাত্রায় বিঘ্ন, ভোগান্তিতে ১৩ হাজারের বেশি যাত্রী ◈ ২ দিন বন্ধের ঘোষণায় সংকট, বেশি দামেও মিলছে না এলপিজি সিলিন্ডার ◈ ৩৫ বছরের পর আইনজীবী হওয়ার সুযোগ থাকছে না, জানালেন আইনমন্ত্রী ◈ ডিসি-এসপির সহায়তায় ৩০ ঘণ্টা পর মুক্ত হলেন চুয়েট উপাচার্য, ‘ভুয়া ভুয়া’ স্লোগান (ভিডিও) ◈ দুর্দান্ত লড়াই করে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ম্যাচ ড্র করলো আফগানিস্তান

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০৭:৩১ বিকাল
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৭:৩১ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিচারবহির্ভুত হত্যাকাণ্ডের জন্য ইসরায়েলের নিন্দা জানিয়েছে ওআইসি

ফাহমিদুল কবীর: [২] ওআইসির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ১৭ নভেম্বর পূর্ব জেরুজালেমে ছুরি দিয়ে হামলা চেষ্টার অযুহাতে ১৬ বছরের ওমর আবু আসাবকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি পুলিশ। ইয়েনি শাফাক

[৩] ফিলিস্তিনি কারাবন্দীদের ওপর নিপীড়ন ও তাদের চিকিৎসায় অবহেলার কারণে বহু ফিলিস্তিনি মারা যাচ্ছেন। চিকিৎসায় অবহেলার কারণে সামি উমার নামের এক ফিলিস্তিনি কারাবন্দী মারা গেছেন।

[৪] অত্যাচারে জর্জরিত ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের বিভিন্ন অপরাধের নিন্দা করে ওআইসি জোর দিয়ে বলেছে, ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সহিংসতা ও আক্রমণের কারণে এ অঞ্চলে উত্তেজনা আরো বাড়তে পারে। ইসরায়েলকে এসব অপরাধের জন্য জবাবদিহি করতে হবে। ইসরায়েলের কারগারে বন্দী অবস্থায় অনশনরত ফিলিস্তিনিদের বাঁচাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে হস্তক্ষেপ কামনা করেছে ওআইসি। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ