শিরোনাম
◈ নেকড়ে হত্যা বৈধতার পথে ট্রাম্প, সিদ্ধান্ত আসতে পারে ৯০ দিনে ◈ বিদ্যুৎ-জ্বালানি সংকটে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী তারেক রহমানের, দীর্ঘমেয়াদি পরিকল্পনার ঘোষণা ◈ ‘স্ত্রী মেরেছেন তাই মদ পান’, ভিডিও ভাইরালের পর নারায়ণগঞ্জে নৌ পুলিশের এসআই প্রত্যাহার ◈ স্থানীয় নির্বাচনে পোস্টার-মিছিল নিষিদ্ধ, এআইতেও কড়াকড়ি ইসির ◈ কর ফাঁকি ঠেকাতে আয়-ব্যয়ে গরমিল পেলেই ব্যবস্থা নেবে এনবিআর ◈ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান ◈ ভূমি প্রশাসনে বড় ধরনের রদবদল : ৩৬ এসিল্যান্ডকে বদলি ◈ সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত, পানির স্তর বাড়ল ১০ ফুট ◈ একই দলে খেলবেন মেসি-রোনালদো, পূরণ হচ্ছে ভক্তদের আশা ◈ মানুষের আইকিউ যেভাবে বাড়ানো যায়, কী বলছে গবেষণা

প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২১, ০২:৩৮ দুপুর
আপডেট : ২০ নভেম্বর, ২০২১, ০৫:০৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] খালেদা জিয়া এখনো পুরোপুরি সেইফ নয়: রেজা কিবরিয়া

শিমুল মাহমুদ: [২] গত ৪৮ ঘণ্টায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার একটু উন্নতী হয়েছে। তবে এখনো পুরোপুরি সেইফ না।

[৩] শনিবার দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয়ে সাংবাদিকদের এ কথা বলেন, বাংলাদেশ গণ অধিকার পরিষদের আহবায়ক রেজা কিবরিয়া। এসময় তার সাথে ছিলেন দলের সদস্য সচিব নুরুল হক নুর।

[৪] রেজা কিবরিয়া আরো বলেন, তিনি সিসিইউতে আছেন, সেখানে দেখা বা কথা বলার সুযোগ নেই। আমরা বেগম জিয়ার চিকিৎসক ডা. জাহিদের সাথে আলাপ করেছি।

[৫] বিস্তারিত আলাপ করার পর উনি আমাদের জানিয়েছেন কী কী কারনে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা দেওয়া দরকার। কিছু চিকিৎসা ও পরীক্ষা আছে যেগুলো সিংগাপুরেও নাই। এসব চিকিৎসা আমারিকায় সব থেকে বেশি ভালো হয়। ডাক্তারের সাথে কথা বলে আমরা যেটা বুঝেছি সেটা হলো বেগম জিয়াকে আমেরিকা নিয়ে যাওয়া দরকার।

[৬] উনার যে রোগগুলো এখন দেখা দিয়েছে সেগুলোর জন্য আমেরিকায় চিকিৎসা নেওয়া সব থেকে বেশি জরুরী। আমি আশা করি প্রধানমন্ত্রী ও ক্যাবিনেট বেগম জিয়ার চিকিৎসার এই বিষয়টা দেখবেন। মানবিক কারণে তাকে বিদেশে চিকিৎসার সুযোগ দেবে, এটা দেশের জন্য ভালো হবে।

[৭] নুরুল হক নূর বলেন,আমরা বেগম জিয়ার চিকিৎসক টিমের সাথে প্রায় ঘণ্টা খানেক সময় কথা বলেছি। রাজনীতির বাইরে গিয়েও আমরা একজন সাবেক প্রধানমন্ত্রী ও একজন মুক্তিযুদ্ধের সংগঠকের স্ত্রী হওয়ার জন্যও এই মানবিকতাটা দেখাতে পারি। সরকার ও সরকারি দলের প্রতি একটি রাজনৈতিক দলের নেতা হিসেবে আহবান থাকবে, রাজনৈতিক প্রতিহিংসা থেকে যেন একটা মানুষকে আমরা চিকিৎসা থেকে বঞ্চিত না করি।

[৮] বেগম জিয়ার বিদেশে চিকিৎসা নিয়ে আপনারা কোন কর্মসূচি দিচ্ছেন কী না এমন প্রশ্নের জবাবে রেজা ও নূর বলেন, বিএনপি তাদের মতো রাজনৈতিক কর্মসূচি দিয়েছে। তাদের প্রতি আমাদের সহানুভূতি আছে। এমন কোন পরিকল্পনা থাকলে আপনাদের জানাবো।আমাদের রাজনৈতিক দলগুলো থেকে যে ধরণের কর্মসূচি বা সংহতি জ্ঞাপন করা দরকার বা পারি সে ধরণের প্রচেষ্টা সব সময় থাকবে।

  • সর্বশেষ