শিরোনাম
◈ ঢাবির জগন্নাথ হলের পাশে পরপর দুই ককটেল বিস্ফোরণ ◈ গুজব ছড়ানো পেজ ও অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধের নির্দেশ ◈ অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত, বাংলাদেশের ঋণমান নিয়ে মুডিসের সুখবর ◈ আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম: ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়া প্রসঙ্গে আসিফ নজরুল ◈ ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম নিলেন ৩ জন ◈ দুই দিনে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে ২৭ কোটি ঘনফুট ◈ ইউএইতে ৪ হাজার ৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, ২২ সেপ্টেম্বরের মধ্যে সমাধান চান প্রবাসীরা ◈ মক্কায় হামলার সতর্কতা জারি করে প্রত্যাহার করল সৌদি আরব ◈ ইউরোপের পথে প্রতারণা, দালালের ফাঁদে স্বপ্ন এখন বন্দিশালা! ◈ শিক্ষার্থীর ফোন হাতুড়ি দিয়ে ভেঙে শিক্ষক বললেন, ‘নেক্সটে ফোন আনতে চিন্তা কইরো’

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ০২:৫৯ দুপুর
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমআইএসটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এন্ড ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক ৫ম আন্তর্জাতিক সম্মেলন

মাসুদ আলম : [২] আইএসপিআর জানায়, বৃহস্পতিবার ইলেকট্রিক্যাল ও ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশন ও কমিউনিকেশন টেকনোলজি বিষয়ক ৩ দিনব্যাপী ৫ম “International Conference on Electrical Engineering and Information & Communication Technology (ICEEICT 2021) ” শীর্ষক সম্মেলন মিলিটারী ইন্সটিটিউট অব সাইন্স এ্যান্ড টেকনোলজী (এমআইএসটি) তে শুরু হয়েছে। এই আন্তর্জাতিক কনফারেন্সে বাংলাদেশ সহ যুক্তরাষ্ট্র, মালায়েশিয়া, ভারত, সৌদি আরব, চীন, জাপান, ফ্রান্স, জার্মানী, যুক্তরাজ্য, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিন কোরিয়া এবং সিঙ্গাপুরের স্বনামধন্য বিশেষজ্ঞ এবং গবেষকগণ অংশগ্রহণ করছেন।

[৩] মুজিব বর্ষে অনুষ্ঠিত ICEEICT ২০২১ এমআইএসটির একটি অনন্য মাইলফলক। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব এম. এ. মান্নান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. সত্য প্রসাদ মজুমদার, চেয়ার, আইইইই কমসক, বাংলাদেশ চ্যাপ্টার ও ভাইস চ্যান্সেলর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। এমআইএসটি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: ওয়াহিদ-উজ-জামান কনফারেন্সের চীফ প্যাট্রোন হিসেবে উপস্থিত ছিলেন।

[৪] সম্মেলনে আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স, বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার নেটওয়ার্ক এ্যান্ড সিকিউরিটি, কমিউনিকেশন টেকনোলোজি, ডিজিটাল সিগন্যাল এ্যান্ড ইমেজ প্রসেসিং, অপ্টো-ইলেক্ট্রনিক্স এ্যান্ড ফোটোনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স এ্যান্ড ড্রাইভস, পাওয়ার সিস্টেম এ্যান্ড রিনিউএ্যাবল এনার্জি, সেমি-কনডাক্টর ডিভাইস এ্যান্ড ন্যানো টেকনোলজি, সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং, ভিএলএসআই এ্যান্ড সার্কিটস্, মাইক্রোওয়েভ ইঞ্জিনিয়ারিং, স্যাটেলাইট নেভিগ্যাশন, ওয়্যারলেস কমিউনিকেশন এবং রাডার ইঞ্জিনিয়ারিং বিষয়ক সাম্প্রতিক গবেষণা, প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা অনুষ্ঠিত হবে।

[৫] সম্মেলনের মাধ্যমে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, শিল্পোদ্যোক্তা, প্রকৌশলী, শিক্ষার্থী এবং গবেষকদের সমন্বয়ে একটি সার্বজনীন ক্ষেত্র তৈরী হবে যা ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে নব ও টেকসই প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে উন্নয়নের নতুন দ্বার উন্মোচন করবে এবং ডিজিটাল বাংলাদেশ গঠনে বিশেষ অবদান রাখবে বলে আশা করা যায়।

[৬] সম্মেলনের সমাপনী অনুষ্ঠান আগামী ২০ নভেম্বর জেনারেল মুস্তাফিজ মাল্টিপারপাস হল, এমআইএসটিতে অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এমআইএসটি এর কমান্ড্যান্ট মেজর জেনারেল মো: ওয়াহিদ-উজ-জামান উপস্থিত থাকবেন।

  • সর্বশেষ