শিরোনাম
◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা ◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা

প্রকাশিত : ১৮ নভেম্বর, ২০২১, ১২:১১ রাত
আপডেট : ১৮ নভেম্বর, ২০২১, ০১:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরিবার নিয়ে সিঙ্গাপুরের পথে, দোয়া চাইলেন ডিপজল

বিনোদন ডেস্ক : চার বছর আগে হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা করান ঢাকাই ছবির প্রতাপশালী অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল। সে সময় তার হার্টে রিং পরান চিকিৎসকরা। সুস্থ হয়ে দেশে ফেরার পর এই হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান তিনি।

তবে করোনা সংকটের কারণে গত দুই বছর চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যেতে পারেননি ডিপজল। এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক হওয়ায় পরিবারের সঙ্গে সিঙ্গাপুরে রওনা দিয়েছেন এই অভিনেতা।

বুধবার (১৭ নভেম্বর) রাত ১১টার পর ফেসবুকে পরিবারের সঙ্গে তোলা একটি ছবি পোস্ট করে সিঙ্গাপুরে যাওয়ার খবর জানান ডিপজল। তিনি লিখেছেন, 'পরিবার নিয়ে সিঙ্গাপুরে যাচ্ছি, তারপর ব্যাংককে মেডিকেল চেকআপ করে দেশে ফিরবো। সবাই আমার জন্য দোয়া করবেন।'

গেলো মাসের একইদিনে (১৭ অক্টোবর) ডিপজল জানিয়েছিলেন অজানা কারণে আটকে আছে তার ভিসা। তখন তিনি গণমাধ্যমকে বলেছিলেন, ‘ভিসার জন্য আবেদন করেছি। তবে ভিসা পেতে দেরি হচ্ছে। কেন দেরি হচ্ছে, বুঝতে পারছি না। করোনা পরিস্থিতির কারণে এটা হওয়া অস্বাভাবিক কিছু না। করোনার দুই ডোজ টিকাও নিয়েছি। আশা করি, সিঙ্গাপুর অ্যাম্বাসি দ্রুতই আমাকে ভিসা দিয়ে সহযোগিতা করবেন।’

তিনি আরও বলেছিলেন, ‘আমি সিঙ্গাপুরেই চেকআপ করাতে চাই। সেখানকার চিকিৎসা প্রক্রিয়া আমার ভালো লেগেছে। তারা খুব ভালো চিকিৎসা করেছেন। এখন আমার জরুরি চেকআপ করা প্রয়োজন।’ অবশেষে আজ তিনি সিঙ্গাপুরের পথে।

  • সর্বশেষ