শিরোনাম
◈ বিশ্বের অন্যতম শীর্ষ ধনী শহর সিঙ্গাপুর যে কারণে এখন সবচেয়ে দূষিত! ◈ আশুলিয়ায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে ◈ দত্তকের নামে ঢাকায় শিশু কেনাবেচার রমরমা বাণিজ্য, ছেলে ৩–৫ লাখ টাকায় বিক্রি ◈ স্কুলছাত্রী তাজমিন হত্যা: বিপদ জেনেও কেন ঘটনাস্থলে সিএনজি অটোরিকশা ফেলে যেতে হলো জানা গেল কারণ ◈ ট্রাম্পের পরা স্যুট বাংলাদেশে তৈরি, বিশ্ববাজারে পোশাকশিল্পের সাফল্য আলোচনায়! ◈ ভারতের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে বাধা দূর ও অ্যান্টি-ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি বাংলাদেশের ◈ সৌদি আরবে হুথিদের হামলার নিন্দা জানিয়ে রিয়াদের পাশে বাংলাদেশ ◈ নোবেল শান্তি পুরস্কার জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই আইসিসির সাবেক বিচারকের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ◈ গাজীপুর শ্রীপুরে বিকাশকর্মীদের গুলি করে দুই বস্তা টাকা ছিনতাই, লুট প্রায় আড়াই কোটি টাকা ◈ খাল খননের পাশাপাশি কর্মসংস্থান, আসছে ‘মডেল খাল’ কর্মসূচি

প্রকাশিত : ১৭ নভেম্বর, ২০২১, ০৬:৩৩ বিকাল
আপডেট : ১৭ নভেম্বর, ২০২১, ০৬:৩৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের সেরা ভ্যাটদাতা তালিকা প্রকাশ

ডেস্ক নিউজ: [২] প্রতিবছর ১০ ডিসেম্বর জাতীয় ভ্যাট দিবস হিসেবে পালিত হয়। এবার দিবসটি উপলক্ষে জাতীয় পর্যায়ে ৯টি প্রতিষ্ঠানকে সেরা ভ্যাটদাতার পুরস্কার দেওয়া হচ্ছে। উৎপাদন, ব্যবসায় ও সেবা—তিন ক্যাটাগরি বা শ্রেণিতে এসব প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে। আজ বুধবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভ্যাট বিভাগ পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। প্রথম আলো

[৩] পুরস্কারের তালিকায় উৎপাদন খাত ক্যাটাগরি বা শ্রেণিতে আছে অ্যারিস্টোফার্মা লিমিটেড, স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড ও মেসার্স মায়া বিড়ি ফ্যাক্টরি। ব্যবসায় শ্রেণিতে আছে এসএম মোটরস, এমকো বাজাজ ইন্টারন্যাশনাল ও ইউনিয়ন মোটরস লিমিটেড। আর সেবা শ্রেণিতে তিন সেরা ভ্যাটদাতা হলো ইডটকো বাংলাদেশ কোং লিমিটেড, গ্রে অ্যাডভার্টাইজিং লিমিটেড ও রবার্ট বস (বাংলাদেশ) লিমিটেড।
কয়েক বছর ধরে নিয়মিতভাবেই সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ডের ভ্যাট বিভাগ।

[৪] এবারের পুরস্কার বিজয়ীদের ২০১৯-২০ অর্থবছরের সর্বোচ্চ ভ্যাট পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত করা হয়েছে। যেসব প্রতিষ্ঠানের ইলেকট্রনিক ব্যবসায় শনাক্তকরণ নম্বর (ইবিআইএন) আছে, ভোক্তাকে নিয়মিত ভ্যাট রসিদ প্রদান করে এবং ভ্যাট আদায় করে তা নিয়মিত সরকারি কোষাগারে জমা দেয়, এমন প্রতিষ্ঠানগুলোকে এ সম্মাননা পাওয়ার উপযুক্ত বলে বিবেচনা করা হয়।

[৫] জাতীয় পর্যায়ের পাশাপাশি জেলা পর্যায়েও সেরা ভ্যাটদাতা হিসেবে ১০২টি প্রতিষ্ঠানকে একইভাবে ওই তিন শ্রেণিতে সম্মাননা দেওয়া হবে। এসব প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছু নামজাদা প্রতিষ্ঠান আছে।

[৬] জেলা পর্যায়ে সেরা ভ্যাটদাতা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কয়েকটি হলো ঢাকা জেলার ঢাকা থাই লিমিটেড, নর্থ ইন্ড লিমিটেড; চট্টগ্রামের পদ্মা এলপিজি লিমিটেড, টেরাকোটা; কক্সবাজারের পর্যটন হোটেল নেটং; মানিকগঞ্জের আকিজ স্টিল মিলস; বগুড়ার এবি গ্লাস ইন্ডাস্ট্রিজ; রাজশাহীর প্রাণ অ্যাগ্রো লিমিটেড; সিলেটের এলপি গ্যাস লিমিটেড; সুনামগঞ্জের পানশী রেস্টুরেন্ট; খুলনার খুলনা ডকইয়ার্ড; ভোলার শেলটেক সিরামিকস; কুমিল্লার মেসার্স শফিউল আলম স্টিল রি-রোলিং মিলস; নরসিংদীর পিএইচপি ইস্পাত লিমিটেড।

[৭] প্রতিবছর ভ্যাট দিবসে আয়োজিত অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এসব প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়। এবার করোনার কারণে এনবিআরের বিভিন্ন অনুষ্ঠান সীমিত করা হয়েছে। তাই অনুষ্ঠান করে সেরা ভ্যাটদাতাদের সম্মাননা দেওয়া হবে কি না, সেটি এখনো চূড়ান্ত করা হয়নি।

  • সর্বশেষ